সাদিকুর রহমান সাকী (সিলেট প্রতিনিধি): সিলেটের যত্রতত্র সরকারি অনুমোদনহীন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সরকারি নীতিমালা না মেনে চালু করা এসব স্কুলের পরিচালকরা ইচ্ছেমতো ভর্তি ফি, মাসিক বেতন এবং কোচিং ফি আদায় করেন বলেও অভিযোগ করেন অভিভাবকরা।
সিলেটের অলিগলিতে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে বহু কিন্ডারগার্ডেন, প্রিপারেটরি ও নার্সারি স্কুল। চাহিদার তুলনায় সরকারি স্কুল কম থাকায় অনেক অভিভাবক নিজের সন্তানকে এসব স্কুলে ভর্তি করছেন।
সরকারি স্কুলগুলোর মতো সুযোগ সুবিধা না থাকায় বাধ্য হয়ে এভাবে স্কুল পরিচালনা করতে হচ্ছে বলে দাবি বিভিন্ন প্রাইভেট স্কুল কর্তৃপক্ষের।
সিলেট বিভাগে ১৪০১টি প্রাইভেট স্কুলের মধ্যে মাত্র ১২৬টি এবং সিলেট জেলায় ৫৯০টি স্কুলের মধ্যে ৯৩টি স্কুলের সরকারি অনুমোদন রয়েছে। বাকি স্কুলগুলো চলছে সরকারি অনুমোদন ছাড়াই।
সরকারি অনুমোদন ছাড়া কোনো অবস্থাতেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত নয় বলে মনে করেন শিক্ষাবিদরা। এসব প্রাইভেট স্কুলকে নীতিমালার আওতায় আনার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারি নজরদারি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের।
রিপোর্টে দেখুন বিস্তারিত:








