চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ সৃষ্টি হয়নি, ছুটি আবারও বাড়ছে: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
শিক্ষা
A A
ফাইল ফটো

ফাইল ফটো

করোনাভাইরাস এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ সৃষ্টি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারও বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার দুপুরে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন শিক্ষামন্ত্রী।

মতবিনিময়কালে সাংবাদিকেরা ছুটি বাড়ছে কিনা- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তো বাড়াতে হবে, তারিখটা আপনাদের জানিয়ে দেবো।

Banglabid

শিক্ষামন্ত্রী বলেন, ছুটি ধাপে ধাপে দেওয়া ছাড়া একবছর ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলো আগে খুলে দেওয়ার কথা বলেছেন, আমরা সববিষয় বিবেচনায় রেখেই সিদ্ধান্তগুলো নেবো।

এইচএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। কারণ, পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। আমাদের প্রশ্নও তৈরি আছে। কিন্তু ১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে একজন করে অভিভাবক কেন্দ্রে গেলেও শিক্ষকসহ ২৫ থেকে ৩০ লাখ লোকের সম্পৃক্ততা থাকে। যারা অধিকাংশই গণপরিবহন ব্যবহার করবেন। সেজন্য আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসির বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া যায় সবকিছু আমরা ঠিক করেছি। আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে পরিপূর্ণ পরিকল্পনা তারিখসহ ঘোষণা করতে পারবো। কতটুকু পরীক্ষা নেবো, কী পদ্ধতিতে নেবো সেটি সেদিন জানাতে পারবো। তবে পরীক্ষাদের আমরা অন্তত চার সপ্তাহ সময় দেবো। চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে কত নাম্বারের মধ্যে পরীক্ষা নিয়ে এটি সম্পন্ন করতে পারি। আর জেএসসি পরীক্ষার ফলাফলও আমরা মূল্যায়নে নিয়ে আসতে পারি।

Reneta

তিনি বলেন, বিভিন্ন দেশে সংক্রমণ কম দেখে খুলে দেওয়া হয়েছিল। কিন্তু ফের বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সর্বক্ষণ সারাবিশ্বের দিকে নজর রাখছি। শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয় সে জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করছি।

‘আমরা শিক্ষার্থীদের জীবন সুরক্ষিত রেখে এবং স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে যেতে পারি, সে নিয়ে আমরা ভাবছি। সবাই একসঙ্গে কাজ করতে হবে। সবারই সহযোগিতা প্রয়োজন। ’

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও ১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়।

আর ১৭ মার্চ হতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। মহামারির কারণে কয়েক দফা বাড়িয়ে গত ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান সংযুক্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. দীপু মনিশিক্ষা প্রতিষ্ঠান খোলাশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে শনাক্তের হার কমে হয়েছে ১০. ৭১

পরবর্তী

অটুট থাকুক ভালবাসা

পরবর্তী

অটুট থাকুক ভালবাসা

বজায় থাকুক দায়িত্ববােধ ও পেশাদারিত্বের ধারাবাহিকতা

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT