আদালত

শিক্ষার্থী আনাস হত্যায় শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে ট্র‍্যাইব্যুনালে অভিযোগ

শেখ হাসিনার ছবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলার নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর বুধবার এই অভিযোগ করেন নিহত শিক্ষার্থী নাসের নানা।

গত ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। আনাস বাসা থেকে গোপনে বের হওয়ার সময় তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে আসে। চিঠিতে সে বলে, ‘আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।’

বিষয়:আনাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…