চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে বাংলালিংক ও এআইইউবি চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।

এই চুক্তি অনুসারে, এআইইউবি-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে।

এই চুক্তির আওতায় এআইইউবি-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর লার্ন ফ্রম দ্য লিডারস, লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস, ক্যাম্পাস টু কর্পোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ওমেনটর, ইনোভেটর্স, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম ও ক্যাম্পাস অ্যামব্যাসেডরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া তাদের পাঠ্যক্রমে বাংলালিংক-এর বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।

এআইইউবি-এর অফিস অফ প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই-এর ডিরেক্টর আর. তারেক মওদুদ এফসিএমএ বলেন, “এআইইউবি এবং বাংলালিংক-এর এই চুক্তি আগামী দিনের দক্ষ জনশক্তি গড়ে তোলার প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আমরা শিক্ষার্থীদের কল্যাণে সুসম্পর্ক তৈরির লক্ষ্য নিয়ে বাংলালিংক-এর সাথে কাজ করার প্রত্যাশা রাখি।”

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “আজকের এই দক্ষতা নির্ভর বৈশ্বিক অর্থনীতিতে তরুণদের ক্ষমতায়নের সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা। এই লক্ষ্য নিয়ে বাংলালিংক দীর্ঘ সময় ধরে বিভিন্ন কর্মসূচী আয়োজন করে আসছে। আজ এই চুক্তি স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে এআইইউবি-এর শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ ও অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষণের সুযোগ পাবে।“

চুক্তি সাক্ষরের পর বাংলালিংক-এর চিফ ফিনান্সিয়াল অফিসার জেম ভেলিপাসাওগ্লু “লার্ন ফ্রম দ্যা লিডারস”-এর একটি সেশন পরিচালনা করেন।

Reneta

করোনার কারণে অনলাইনে আয়োজিত এই সমঝোতা চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, বাংলালিংক-এর চিফ ফিনান্সিয়াল অফিসার জেম ভেলিপাসাওগ্লু, এআইইউবি-এর অফিস অফ প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই-এর ডিরেক্টর আর. তারেক মওদুদ এফসিএমএ, এআইইউবি-এর ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর অ্যাসিসট্যান্ট প্রফেসর শামা ইসলাম, বাংলালিংক-এর হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ ও বাংলালিংক-এর হেড অফ কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইইউবিবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT