চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহক তথ্যের সুরক্ষা নিশ্চিতে আবারও আইএসও সনদ পেল বাংলালিংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
কর্পোরেট নিউজ
A A

গ্রাহক তথ্যের নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ মান নিশ্চিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। এর ধারাবাহিকতায় দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটরটি বৈশ্বিক তথ্য নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার স্বীকৃতি স্বরূপ আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও সনদ অর্জন করেছে।

আইএসও ২৭০০১: ২০২২ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) সনদ। এই সনদপ্রাপ্তি গ্রাহকের তথ্য সুরক্ষা, নিরাপত্তা নিয়ন্ত্রণ জোরদার করা এবং এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কার্যকরী প্রক্রিয়া অনুসরণ করার ক্ষেত্রে বাংলালিংকের অঙ্গীকারের প্রতিফলন।

সনদপ্রাপ্তির প্রক্রিয়ায় বাংলালিংকের নীতিমালা, পরিচালন কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা কঠোরভাবে মূল্যায়ন করা হয়। এতে প্রতিষ্ঠানটির সিকিউরিটি গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম, অ্যাসেট অ্যান্ড ভেন্ডর ম্যানেজম্যান্ট প্রাক্টিসেস, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এবং অপারেশনাল সিকিউরিটি কন্ট্রোলস পর্যালোচনা করা হয়েছে। এই সনদ অর্জন বাংলালিংকের শক্তিশালী নিরাপত্তা কাঠামো তৈরিতে এবং তা স্থিতিশীল রাখতে কাজ করে যাওয়া কর্মীদের নিবেদনকেই তুলে ধরে।

অপারেটরটির অপারেশনস, রিস্ক ও গভর্নেন্স টিমের সমন্বিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এর তথ্য নিরাপত্তা প্রোগ্রামটি। এই সমন্বিত দৃষ্টিভঙ্গি যেকোন ঝুঁকি চিহ্নিত করা, নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং নিরাপত্তা অনুশীলনগুলোকে পরিবর্তনশীল করে নিয়ন্ত্রক এবং শিল্প মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আইএসও সনদ অর্জনের বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন তুর্কার বলেন, “এই সনদ আমাদের গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একইসাথে, গ্রাহকেরা নিজেদের প্রাত্যহিক জীবনে আমাদের যেসব ডিজিটাল সেবাগুলোর ওপর নির্ভ করেন, তা সুরক্ষিত রাখাও আমাদের প্রতিশ্রুতির অংশ। এই অর্জনের মাধ্যমে গ্রাহকের তথ্য সুরক্ষায় সর্বোচ্চ মান বজায় রাখা এবং আমাদের কার্যক্রমের স্থিতিশীলতা আরও জোরদার করার প্রচেষ্টাই ফুটে উঠেছে। ডিজিটাল সেবা এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠছে, এ বাস্তবতাকে মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাবো, যেন আমাদের গ্রাহকেরা নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের সেবা ব্যবহার করতে পারেন।”

সকল অংশীদারদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি, কর্মীদের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু করা এবং তাদের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করছে বাংলালিংক। নিজেদের ভবিষ্যৎ কৌশলের অংশ হিসেবে সাইবার নিরাপত্তা ও কমপ্লায়েন্স কাঠামো আরও শক্তিশালী করা এবং ডিজিটাল স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে কাজ করছে অপারেটরটি। টেলিযোগাযোগ খাতে ক্রমপরিবর্তনশীল নিরাপত্তাজনিত যেকোন চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করা বাংলালিংকের লক্ষ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসও সনদইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমসনিরাপদ ডিজিটাল পরিবেশবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT