রাজনীতি

শিক্ষার্থীদের আন্দোলনকে কীভাবে দেখছেন সাবেক ছাত্রনেতারা

ছাত্রনেতা

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে তা ইতিহাসে শিক্ষণীয় হয়ে থাকবে বলে মনে করেন সাবেক ছাত্রনেতারা। তারা বলেছেন, সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া এবং এ আন্দোলন দীর্ঘদিন চললে এর লক্ষ্য বিচ্যুতি ঘটবে।

জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। শিক্ষার্থীদের গাড়ি থামিয়ে কাগজ পরীক্ষাসহ সড়কে তাদের আন্দোলন ও কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের সব শ্রেণি-পেশার মানুষ।

এর পরিপ্রেক্ষিতে সরকারি দলের বর্তমান ও সাবেক ছাত্রনেতারা এমন আন্দোলনকে সাধুবাদ জানিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান।

সরকারি দলের সাবেক ছাত্রনেতা অসীম কুমার উকিল আন্দোলনের যৌক্তিকতা দেখলেও দীর্ঘদিন ধরে আন্দোলন নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন।

আন্দোলনকে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ বলে মনে করেন বর্তমান বিএনপি নেতা এবং সাবেক ছাত্রনেতা রুহুল কবীর রিজভী।

দুই সাবেক ছাত্রনেতার চেয়ে এ আন্দোলনকে আরেক সাবেক ছাত্রনেতা রাজেকুজ্জামান রতন একটু ভিন্নভাবে দেখছেন। শিক্ষার্থীদের হাতে উন্মোচন হওয়া অনিয়মের পরিপ্রেক্ষিতে তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সরকারের প্রেসনোট থাকা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

সাবেক ছাত্রনেতাদের মতে, শিক্ষার্থীদের বর্তমান আন্দোলনে দেশের সাধারণ মানুষের সমর্থনের একমাত্র কারণ দেশের সড়কে দীর্ঘদিনের যে নৈরাজ্য তা থেকে মুক্তি চায় সবাই।

 বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আন্দোলন ছাত্রনেতা শিক্ষার্থীদের আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…