চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজটে নাকাল রামপুরাবাসী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুর সাড়ে তিনটা থেকে রামপুরা ব্রিজ এলাকায় রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা।

সন্ধ্যা নাগাদ শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও বিকালের বৃষ্টি আর রাস্তা বন্ধ থাকার কারণে চরম যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়ে রামপুরা, বাড্ডাসহ ওই অঞ্চলের বাসিন্দারা।

সরেজমিনে বিকালে রামপুরায় গিয়ে দেখা যায়, মালিবাগ রেল ক্রসিং থেকে যানজটের সৃষ্টি। মালিবাগের আবুল হোটেলের পর থেকে শিক্ষার্থীদের একটি গ্রুপ কোন যানবাহন ঢুকতে দিচ্ছিল না।

প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বিচ্ছিন্ন থাকায় সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা রাস্তা থেকে অবরোধ তুলে নিলেও বিকালের বৃষ্টি ও রাস্তা বন্ধ থাকায় ঘরমুখী বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ে।

আমীর হোসেন নামের একজন বলেন: অফিস থেকে বাসায় ফিরব, কিন্তু যানবাহন না থাকায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অন্যদিকে যানবাহন নাথাকার কারণে রিক্সা ভাড়া বেড়ে তিনগুণ হয়ে গেছে।

বাড্ডার বাসিন্দা জীবন আহমেদ জানান: শিক্ষার্থীদের সঙ্গে অামাদের সমর্থন রয়েছে। কিন্তু সরকারের দায়িত্বশীলদের এ বিষয়ে কোন চিন্তা ভাবনা নেই। কিছুদিন আগেও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকা ও দুর্ঘটনায় যাত্রী নিহত হলে সর্বোচ্চ শাস্তির বিধান করতে গেলে মাহসড়কে তারা গাড়ি চলাচল বন্ধ করে দিল। নীতি নির্ধারকরা তাদের দাবি মেনে নিলেন কিন্তু সাধারণ জনতার সড়ক দুর্ঘটনার সন্তান হারানো বিষয়ে কোন ব্যবস্থা নিল না।

Reneta

সন্ধ্যা ৭টার দিকে রামপুরা থানা পুলিশ জানিয়েছে, বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে গেলেও সন্ধ্যার পর তারা রাস্তা ছেড়ে দেয়। যানবাহনের চাপ বেশি থাকায় জ্যাম নিয়ন্ত্রণে না আসায় এখনো রামপুরা সড়কে ধীর গতিতে গাড়ি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোগান্তিযানজটসড়ক অবরোধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই’তে ম্যানইউ, বার্সার ম্যাচ

পরবর্তী

নায়করাজকে নিয়ে নির্মিত প্রথম বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি প্রচারিত হবে চ্যানেল আইতে

পরবর্তী
রাজ্জাক

নায়করাজকে নিয়ে নির্মিত প্রথম বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি প্রচারিত হবে চ্যানেল আইতে

কেমন ছিল ইমরুলের ‘শিক্ষাসফর’?

সর্বশেষ

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT