চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়করাজকে নিয়ে নির্মিত প্রথম বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি প্রচারিত হবে চ্যানেল আইতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
বিনোদন
A A
রাজ্জাক

রাজ্জাক

কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা রাজ্জাককে নিয়ে নির্মিত হয়েছে প্রথম বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি। ৯০ মিনিট ব্যাপ্তির ‘রাজাধিরাজ রাজ্জাক’ শিরোনামের এই বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

আগামী ২১ আগস্ট ঢাকার সিনেমার প্রাণপুরুষ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ১৭ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামের এই চিত্রগাথা।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র নির্মাণে হাত দেন। রাজ্জাকের দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠার বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান-প্রামাণ্যচিত্রটিতে সংযোজন করেছেন শাইখ সিরাজ।

এ ছাড়াও রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা।

বড় পর্দার বড় এই নায়কের ভক্তদের জন্য বায়োপিকটি সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে। এর পাশাপাশি ফিল্ম আর্কাইভেও এটি সংরক্ষণ করা হবে।

ট্যাগ: নায়করাজলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজটে নাকাল রামপুরাবাসী

পরবর্তী

কেমন ছিল ইমরুলের ‘শিক্ষাসফর’?

পরবর্তী

কেমন ছিল ইমরুলের ‘শিক্ষাসফর’?

শুধু নির্দেশনা নয়, বাস্তবায়নও দেখতে চাই

সর্বশেষ

ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আগস্ট ২৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT