চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। টানা অষ্টম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে দেশটির দারখোভিন অঞ্চলে নির্মাণাধীন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েতসহ বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ‘বিপর্যয়কর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

আজ (২০ জুলাই) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। তিনি অভিযোগ করেন, স্মারকের শর্ত লঙ্ঘন করেছে ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন। গত ১৭ জুন দুই দেশের মধ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধ থেকেই নতুন করে উত্তেজনার সূত্রপাত। সমঝোতা অনুযায়ী ইরানের ব্যবস্থাপনায় জাহাজ চলাচলের কথা থাকলেও যুক্তরাষ্ট্র বিকল্প রুট ব্যবহারের চেষ্টা করছে বলে অভিযোগ তেহরানের। এই অবস্থায় হরমুজ প্রণালিতে চারটি জাহাজকে সতর্ক করার কথা জানিয়েছে ইরানি বাহিনী। তাদের দাবি, সতর্কবার্তার পর দুটি জাহাজ ফিরে গেলেও বাকি দুটি দুর্ঘটনার কবলে পড়ে।

এদিকে মার্কিন হামলায় আক্রান্ত দারখোভিনের নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তদন্ত শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটি জানিয়েছে, কেন্দ্রটির নির্মাণকাজ প্রাথমিক পর্যায়ে ছিল। অন্যদিকে ইরানের আণবিক শক্তি সংস্থা এ হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে। একই রাতে ইরানের সিরিক ও শাদেগান এলাকাতেও হামলা চালানো হয়।

জবাবে কুয়েতের আল আদিরি ক্যাম্প ও আলী আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। কুয়েত সরকার জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো দেশটির একটি পানি পরিশোধনাগারও হামলার শিকার হয়েছে। একই সময়ে জর্ডান জানিয়েছে, তারা ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে তার জবাব হবে আরও কঠোর ও বিপর্যয়কর। অন্যদিকে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশের জনগণের প্রতি ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

এদিকে নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT