চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন ছিল ইমরুলের ‘শিক্ষাসফর’?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৫৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজে ভয়াবহ ব্যর্থতার সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয় ইমরুল কায়েসের পক্ষে। বাঁহাতি এ ওপেনার খেলারই সুযোগ পাননি। দুই ম্যাচেই ছিলেন একাদশের বাইরে। ড্রেসিংরুমে বসে দেখেছেন ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে অবশ্য কঠিন সেই অবস্থারও জবাব দেয়ার চেষ্টা করলেন ইমরুল।

বিসিবি সভাপতি নাজমুল হাসান ক্রিকেটারদের মনোজগত প্রকাশ্যে উন্মুক্ত করে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ দলের কাছে টেস্ট খুব কঠিন। ইমরুল অবশ্য কঠিন মানতে নারাজ।

‘টেস্ট ক্রিকেট আমাদের জন্য কঠিন, এটা বলব না। কারণ এর আগে আমরা টেস্টে অনেক সাফল্য পেয়েছি। আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। কিন্তু প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট দিয়ে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করেছি, মানসিকভাবে। কিছু কিছু জায়গায় আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয় এখনই এত চিন্তিত না হয়ে সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করা ভালো।’

অ্যান্টিগা, জ্যামাইকায় ক্যারিবীয় বোলারদের সামনে টাইগার ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ দেখেছেন ইমরুল। টেস্টে ওপেনিং জুটিতে বাংলাদেশের পক্ষে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান ইমরুল-তামিম জুটির। ৫৩ ইনিংসে তারা করেছেন ২৩৩৬ রান।

তামিমের সঙ্গে অন্য কোনো ওপেনারের হাজার রান পূর্ণ হয়নি। অবশ্য গেল পাঁচ বছরে তামিম-ইমরুল জুটিই টেস্টে নিয়মিত খেলেছেন। এবার তামিমের সঙ্গী হয়েছেন লিটন কুমার দাস। অন্যদের তুলনায় এই ডানহাতি কিছুটা ভালো করলেও তামিমের ব্যর্থতায় জুটি গড়ে ওঠেনি ওপেনিংয়ে।

ইমরুল-তামিম জুটির গড় ৪৫.৮০। সর্বোচ্চ জুটি ৩১২ রানের। তারপরও ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিমের সঙ্গী হতে পারেননি টেস্টে সাড়ে তিন হাজার রানের মালিক ইমরুল। সেটি নিয়ে হতাশও নন এ বাঁহাতি ব্যাটসম্যান। বুধবার মিরপুরে অনুশীলন করতে এসে কারণ হিসেবে সামনে এনে দিলেন ভাগ্যের দোহাই।

Reneta

‘হয়ত আমার কপালে ছিল না। আমি অবশ্য এভাবে চিন্তা করি না। চিন্তা করি সুযোগ আসলে আবার খেলব, বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক ভাগ্যের ব্যাপার। যখনই দেশের জন্য খেলি তখন সবসময় ভালো করার চেষ্টা করি।’

উইন্ডিজে না খেললেও কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন ইমরুল। যেটি আগামীতে কাজে দেবে বলে মনে করেন দশ বছর ধরে বাংলাদেশের হয়ে খেলে চলা অভিজ্ঞ এ ওপেনার, ‘আমি ম্যাচ খেলিনি। সবমিলিয়ে আমাদের দল খুব একটা ভালো করতে পারেনি। তারপরও টেস্টের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা বড় অর্জন। টেস্টে আমরা ভালো খেলিনি, কিন্তু আগামীতে এই সিরিজের শিক্ষা অনেক কাজে দেবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েসওয়েস্ট ইন্ডিজ সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT