চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

১৬ বছর পর স্পেনকে আবারও বিশ্বকাপ জেতানোর পর আবেগ ধরে রাখতে পারেননি প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর তিনি বলেন, এই দলের সঙ্গে পথচলা তার জন্য গর্বের এবং সব ত্যাগ সার্থক হয়েছে।

দে লা ফুয়েন্তে বলেছেন, ‘এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে আমি ভীষণ গর্বিত। তারা একটি পরিবার, একটি দল। তাদের সঙ্গে এই পথচলার অংশ হতে পারা আমার জন্য সম্মানের।’

২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেয়ার পর তার অধীনেই স্পেন জিতেছে নেশনস লিগ, ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকেছে, যা ইউরোপ ও লাতিন আমেরিকার কোন দলের দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, ‘এই মুহূর্তে আমি কী অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। শুধু বলতে পারি, সব কষ্টই সার্থক হয়েছে।’

তিনি আরও জানান, ম্যাচ শেষে খেলোয়াড়রা তাকে বলেছে, ‘বস, আমরা সবকিছু জিতে ফেলেছি।’ এই প্রজন্মকে স্পেনের তরুণদের জন্য অনুকরণীয় বলেও উল্লেখ করেন তিনি।

ফাইনাল নিয়ে দে লা ফুয়েন্তে বলেছেন, স্পেন আরও আগেই ম্যাচটি জিততে পারত, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত গোলরক্ষণের কারণে তা সম্ভব হয়নি।

Reneta

‘আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু গোল আসছিল না। বিশ্বকাপ ফাইনালে ১০ জনের বিপক্ষেও আপনাকে লড়াই করতে হয়। তবে আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাদে লা ফুয়েন্তেফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT