চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল করতে বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১:২৪ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

প্রাথমিক বিদ্যালয়সহ বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ডিজিটালকরণে উদ্যোগী হতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল শিক্ষা কনটেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের বিত্তবানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার মাঝেই একটা ধারণা কাজ করে, সব সরকার দেবে। কেনো সরকারই সব দেবে? সরকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনিও নিজের পক্ষ থেকে চেষ্টা করুন। আপনি যে স্কুল বা কলেজে পড়ালেখা করেছেন, সেখানে অন্তত একটি করে ল্যাপটপ উপহার দিন।’

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার প্রাযুক্তিক শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেয়। এজন্য প্রাথমিক শিক্ষাকে ডিজিটাল করার কাজ চলছে। আমরা পারি, আমরা করবো, আমরা করতে পারবো – এই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এতে বাংলাদেশ মর্যাদায় মাথা উঁচু করে বিশ্বের সামনে চলতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বই পড়ে একটি বিষয় শেখা আর এর সঙ্গে সেটিকে দেখে দেখে শেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশের বর্তমান শিশু-কিশোরদের মেধা-মনন অনেক বেশি। এরা প্রযুক্তিকে অনেক ভালোভাবে গ্রহণ করতে পারে। প্রযুক্তির কল্যাণে আজ পুরো পৃথিবী তাদের কাছে উন্মুক্ত।

ডিজিটাল শিক্ষা কনটেন্ট এক্ষেত্রে শিশুদের আরো সাহায্য করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এতে ছবি, চার্ট, ডায়াগ্রামসহ বিভিন্ন ধরণের মাল্টিমিডিয়া উপকরণ যুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের শিশুদের মেধা সমৃদ্ধ করতে বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতিতে সুযোগ করে দিচ্ছে, সরকার ল্যাপটপ, কম্পিউটারের দাম কমিয়ে দিয়েছে, মোবাইল ফোনে শিক্ষার অনেক সুযোগ রয়েছে। এই মোবাইল ফোন এখন মানুষের হাতে হাতে। বিভিন্ন স্থানে ডিজিটাল সেন্টার খোলা হয়েছে। ইন্টারনেট এখন দেশজুড়ে সহজলভ্য। দেশে ১৫শ’ বিদ্যালয়ে প্রজেক্টর দেয়া হয়েছে, ল্যাপটপ দেয়া হয়েছে ৫ হাজার স্কুলে।

Reneta

ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল শিক্ষা কনটেন্টটি তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ব্র্যাকসহ সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এছাড়াও সন্তানদের লেখাপড়া নিয়ে অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতা না করে বাসা ও স্কুলে লেখাপড়ার আনন্দমুখর পরিবেশ সৃষ্টির আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্য শেষে ডিজিটাল শিক্ষা কনটেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল শিক্ষা কনটেন্টপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুন ৩০, ২০২৬

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন জুলাইয়ের উত্থানকে সমর্থন করেছিল প্রথম আলো!

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT