বাংলাদেশ

শিক্ষাবিদ নাজমা চৌধুরীর মৃত্যু

শিক্ষাবিদ নাজমা চৌধুরী বক্তৃতা দিচ্ছেন, চোখ বন্ধ ও মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাবিদ নাজমা চৌধুরী একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, তিনি চোখ বন্ধ করে মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষাবিদ এবং ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা তিনি। ২০০৮ সালে তিনি ‘একুশে পদকে’ ভূষিত হন। সেই বছরই তিনি বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ‘প্রফেসর ইমেরিটাস’ পদে উন্নীত হন।

তার স্বামী সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী। ২০০৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়:মৃত্যু শিক্ষাবিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…