চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫৯ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারিতে বলতে গেলে প্রায় ভেঙে পড়া শিক্ষা খাতে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। প্রায় দেড় বছর পর রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, স্কুলগুলোর প্রবেশমুখে রাখা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ স্বাস্থ্যসুরক্ষার উপাদান। তাছাড়া ডেঙ্গু রোগের যেন বিস্তার না ঘটে সেজন্যও নেয়া হচ্ছে পদক্ষেপ। শ্রেণীকক্ষ ও টয়লেটগুলোও পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সবখানেই স্বাস্থ্যসুরক্ষার নানা সামগ্রী রাখা হয়েছে।

এছাড়া শিক্ষকরা শুরুতে নিজেরা সভা করছেন যে, কিভাবে সব কার্যক্রম পরিচালনা করা হবে। পরে তারা বসেছেন অভিভাবকদের সঙ্গে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সন্তানদের স্কুলে পাঠাবেন সে বিষয়ে আলোচনা করতে।

Banglabid

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। তারপর থেকে বিভিন্ন দফায় ছুটি বাড়িয়ে এ পর্যন্ত বন্ধ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এ কার্যক্রম আশার আলো জাগিয়ে তুলছে।

শিক্ষা খাত যেকোন দেশের জন্য গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস মহামারিতে শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি যেন দীর্ঘস্থায়ী না হয় তা সামলে নিতে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। নাহলে ক্ষতির মাত্রা আরও বাড়ত। তবুও শিক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানই যথাযথ। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের জীবন রক্ষা এবং শিক্ষাব্যবস্থা চালু রাখার স্বার্থে প্রতিষ্ঠানের ভেতরে বাইরে স্বাস্থ্যবিধি মানার উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসশিক্ষাপ্রতিষ্ঠানসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে

পরবর্তী

‘নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সাংবিধানিক পথ নেই’

পরবর্তী

‘নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সাংবিধানিক পথ নেই’

যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিগুলো যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT