চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক আন্দোলন নিয়ে মন্তব্যে অর্থমন্ত্রীর দু:খ প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অজ্ঞতার কারণে আন্দোলন করছেন বলে যে মন্তব্য করেছিলেন তার জন্য দু:খ প্রকাশ করেছেন। ওই বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আমার বলা উচিত ছিলো তারা সঠিক তথ্য জানেন না। আমার বলতে চেয়েছিলাম ‘আনইনফর্মড’ শব্দটি।

সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি যেভাবে বক্তব্য দিয়েছি তাতে অবশ্যই শিক্ষকদের মানহানি হয়েছে। আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমার বক্তব্য যেভাবে সংবাদ মাধ্যমে এসেছে তা অনভিপ্রেত। আমি চাই এই বিষয়ে ভুল বোঝাবুঝির সমাপ্তি হোক।’

তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অকারণে আন্দোলন করছেন। দেশের সবচেয়ে শিক্ষিত গোষ্ঠি সরকারি সিদ্ধান্ত না জেনেই আন্দোলন করছেন। তারা বেতন ভাতার সব বিষয়ে সম্পূর্ণ না জেনেই আন্দোলন করছেন। কেবিনেট বৈঠকের আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন শুরু করেছিলো।’

১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একক বেতন স্কেল করা হয় উল্লেখ করে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন ভাতার কথা আমি বলেছিলাম। কিন্তু বেতন কমিশনের পক্ষ থেকে বলা হয়, বেতন স্কেল একটি হওয়াই ভালো।’ তবে শিক্ষকদের বেতন কখনোই প্রশাসনিক কর্মকর্তাদের সমকক্ষ ছিলো না বলেও জানান তিনি।

এছাড়া্ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৭.৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে আবুল মুহিত বলেন, এই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রদান করতে হবে। এর জন্য শিক্ষার্থীদের ফি বাড়ানো বিশ্ববিদ্যালয়গুলোর উচিত নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি বিশ্ববিদ্যালয়শিক্ষক আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT