শিক্ষা

আমরণ অনশনের ৯ম দিনে অসুস্থ ২ শতাধিক শিক্ষক

আমরণ অনশনের ৯ম দিনে অসুস্থ ২ শতাধিক শিক্ষক

তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমরণ অনশনের নবম দিন চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয়করণের আশ্বাসের অপেক্ষায় আছেন তারা।

অবস্থানের ১৫ এবং অনশনের ৯ম দিনে অসুস্থ হয়ে পড়েন দুইশ’রও বেশি শিক্ষক। সঙ্কট থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। দাবি পূরণ নয়তো মরণ এমন ঘোষণা তাদের।

অনশনরত শিক্ষকরা বলেছেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে ‘দেশে আর কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না।’

বাস্তবে এর প্রতিফলন দেখতে চান তারা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আমরণ অনশন জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…