চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাড়ি-শু-হুপে ‘গেন্দা ফুল’ নাচ, ভাইরাল এষণা কুট্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

‘দিল্লী ৬’ সিনেমার সাড়া জাগানো ‘গেন্দা ফুল’ গানে হুপ ড্যান্সার এষণা কুট্টির নাচটা একেবারেই আলাদা। শাড়ি, স্পোর্টস শু পরে হুলা হুপের ব্যালেন্স রেখেছেন ২৪ বছর বয়সী দক্ষিণ ভারতীয় এই নারী। টুইটারে তার শেয়ার করা ভিডিওটি এখন ট্রেন্ডিং টপিক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টুইটারে পোস্ট করা নাচের ভিডিওটি ১.৫ মিলিয়ন বারের বেশি দেখা হয়েছে। কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়। অনেকেই #শাড়িফ্লো লিখে নিজেদের শাড়ি পরে নাচের ভিডিও শেয়ার করছেন।

এষণার মা সাংবাদিক চিত্রা নারায়ণ ভিডিওটি শেয়ার করে ২৫ সেপ্টেম্বর টুইটারে লিখেছেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম অনেকেই হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি শেয়ার করেছেন আমাকে! আমার মেয়ের সাথে পরিচিত হয়ে নিন যে #শাড়িফ্লো ট্রেন্ড শুরু করেছে।’

এষণা জানিয়েছেন কেন তিনি #শাড়িফ্লো ট্রেন্ড শুরু করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গত কয়েক মাস ধরেই বিষয়টি মাথায় ঘুরছে। বিষয়টি শাড়িতে আবেদনময় ভিডিও তৈরি করা নয় বরং শাড়ি পরে কতটা আরামে এবং আনন্দে থাকা যায় সেটা ফুটিয়ে তোলা। আমাদের সংস্কৃতিতে অনেক ভাগ আছে। এমনকি শাড়ি পরারও অনেক ধরন আছে। এই ট্রেন্ড গ্লোবাল আর্টে টুইস্ট আনবে।’

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ৪০ হাজারের বেশি ফলোয়ার ২৪ বছর বয়সী এষণা কুট্টির। এর আগেও তিনি #শাড়িফ্লো লিখেছেন তার কয়েকটি পোস্টে। এর আগে এষণা তার ফলোয়ারদের অনুরোধ করেছেন শাড়িতে হুপ নাচের ভিডিও শেয়ার করার জন্য।

When Saree meets Sports shoes meets Genda phool they gotta have some crazy fun. A perfect video to welcome #Friyay pic.twitter.com/E6wjKUJzdO

— rachna kanwar (@Rachnakanwar) September 24, 2020

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামগেন্দা ফুলটুইটারট্রেন্ডিংলিড বিনোদনশাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT