জার্মানির খেলোয়াড় মেসুত ওজিল বলিউড তারকা শাহরুখের অনেক বড় ভক্ত। আর সেজন্যই শাহরুখকে নিজের ক্লাব আর্সেনালে নিমন্ত্রণ করেছিলেন এই জনপ্রিয় খেলোয়াড়। নিমন্ত্রণ গ্রহণ করে খেলা দেখতে গিয়ে ওজিলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন শাহরুখ।
ফুটবল দুনিয়ায় ভালোবাসার একটি নাম মেসুত ওজিল। জার্মানির এই খেলোয়াড় প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালের হয়ে খেলেন। এই তারকা খেলোয়াড় শাহরুখের কাজের ভীষণ ভক্ত। অন্যদিনে শাহরুখও ক্রীড়াপ্রেমী। স্বয়ং ওজিলের কাছ থেকে আর্সেনালের খেলা দেখতে যাওয়ার নিমন্ত্রণ পেয়ে তাই সুযোগ হাতছাড়া করেননি শাহরুখ। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আয়োজিত আর্সেনালের সঙ্গে নিউক্যাসেল ইউনাইটেড এর খেলাটি ওজিলের নিমন্ত্রণে হসপিটালিটি বক্সে বসে উপভোগ করেছেন শাহরুখ।
টুইটারে তাদের ট্যাগ করে শাহরুখ লিখেছেন, ‘দারুণ সন্ধ্যা কাটল। অভিনন্দন আর্সেনাল। আন্তরিক নিমন্ত্রণ এবং ভালোবাসার জন্য ধন্যবাদ ওজিল এবং অ্যামাইন। খুব শিগগিরই ভারতে দেখা হবে।’ খেলা শেষে জার্সি হাতে ওজিল এবং তার বাগদত্তা অ্যামাইন গালস এর সঙ্গে তোলা ছবিগুলোও টুইটারে শেয়ার করেছেন শাহরুখ। ডেকান ক্রনিকল
What a lovely evening @Arsenal congratulations. Thx @MesutOzil1088 & #AmineGulse for your warmth love & hospitality. See u guys soon in India. pic.twitter.com/4rtBJXZ5uW
— Shah Rukh Khan (@iamsrk) April 1, 2019







