বিনোদন

ছেলের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছেন শাহরুখ

শাহরুখ এবং আরিয়ান

শাহরুখ খান এবং আরিয়ান

বলিউডে ইদানীং সন্তানের সঙ্গে মিলিয়ে পোশাক পরাটা যেন ফ্যাশন হয়ে গেছে। কদিন আগেই ঐশ্বরিয়া রাই বচ্চন তার মেয়ে আরাধ্যর সঙ্গে মিলিয়ে পোশাক পরলেন। এবার শাহরুখ খান এবং আরিয়ানকে ম্যাচিং পোশাকে ক্যামেরাবন্দী করেছে আালোকচিত্রীরা।

মুম্বাই এয়ারপোর্টে শাহরুখ খান এবং তার ছেলে একই রকমের পোশাক পরে এসেছেন। বাপ-বেটা দুজনের পরনেই ছিল সাদা টি-শার্ট এবং কালো জ্যাকেট। ছবি দেখে যে কারও প্রথমেই যেই কথাটি মনে হবে তা হলো ‘বাপকা বেটা।’ শাহরুখের ছেলে আরিয়ান খান একদম দেখতে বাবার মতোই হয়েছে। এমনকি তার স্টাইলও বাবার মতোই।

এয়ারপোর্টে তারা বেশ সাবলীলভাবেই ক্যামেরায় ছবি তুলেছেন। এমনকি তারা নাকি ভক্তদের সঙ্গে হাতও মিলিয়েছেন। তারা দুজনেই মুম্বাই এয়ারপোর্ট থেকে আমেরিকা যাচ্ছিলেন। কারণ আরিয়ান এখন আমেরিকার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিষয়:শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…