চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম তালিটা দিয়েছিলেন আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

আশুতোষ গোয়ারিকর এর ‘স্বদেশ’ ছবিটির কথা মনে আছে? ২০০৪ সালের এই ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও ভূয়সী প্রশংসা করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। আমির খানই হাত তালি দিয়ে ছবিটিকে প্রথম প্রশংসিত করেন।

স্বদেশ ছবিটির আজ তের বছর হলো। শাহরুখ খান এবং নবাগতা গায়ত্রী যোশী অভিনীত এই ছবিটিতে শাহরুখের পারফর্মেন্সকে সেরা বলে মনে করেন অনেকেই। আর তাই আশুতোষ এবং শাহরুখ দুজনের জন্যই এই দিনটি বেশ স্পেশাল। ছবির তের বছর পূর্তিতে পরিচালক তাই পুরানো স্মৃতির পাতা হাতড়ে বেড়ালেন এবং টুইটারে ছবির ব্যাপারে এই মজার অজানা তথ্যটি প্রকাশ করলেন।

আশুতোষ গোয়ারিকর দুটি অদেখা ছবি শেয়ার করেছেন স্বদেশ ছবির সেট এর। ছবিতে আমির খানের লুক দেখে বোঝাই যাচ্ছে যে সেই সময়ে আমির তার ‘মঙ্গল পাণ্ডে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। ছবির সাথে পরিচালক লিখেছেন ‘জানেন কি ছবির প্রথম তালিটা আমির খান দিয়েছিলেন? হ্যাঁ, ঠিকই পড়ছেন।’ তিনি আরও লিখেছেন স্বদেশ ছবির ১৩ বছর পূর্তিতে আপনাদের আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। মহরতের দিনের কিছু অদেখা ছবি প্রকাশ করলাম।’

Thank you for your immense LOVE and REMEMBERING #13YearsOfSwades
Here are a couple of really special UNRELEASED stillls from the Mahurat Day! @aamir_khan @iamsrk #SunitaGowariker
Also, my experience of #1YearOfTwitter has been EXCEPTIONAL!! pic.twitter.com/BMt1PO2v5B

— Ashutosh Gowariker (@AshGowariker) December 17, 2017

মজার ব্যাপার হলো, আশুতোষ গোয়ারিকর আমিরকেই প্রথমে ‘স্বদেশ’ ছবিটি প্রস্তাব করেছিলেন। কিন্তু আমির চিত্রনাট্যটি পছন্দ করেননি। আশুতোষ আবার ফিরে যান শাহরুখের কাছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানআশুতোষ গোয়ারিকরচ্যানেল আইচ্যানেল আই অনলাইনশাহরুখ খানস্বদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৮, ২০২৬

কোটা সংস্কারের আন্দোলন থেকে যেভাবে একদফা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT