বিনোদন

‘শাহরুখের কাছে আমি ঋণী’

Two men, one in black shirt and another in white, posing for photos. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পুরুষের ছবি, একজন কালো শার্টে বসে এবং অন্যজন সাদা টি-শার্টে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে অবদানের জন্য শাহরুখ খানের কাছে ঋণী বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউড স্টার জন আব্রাহাম।

জন আরো বলেছেন, ‘শাহরুখ খানের কথা কী বলবো, তার জন্যই আমি আজকের অবস্থানে। কারণ আমি যখন মডেলিং শুরু করি সেই সময় একটি শোয়ের বিচারক ছিলেন তিনি। সুতরাং, শাহরুখ খানের কাছে আমি ঋণী। যদিও তার কাছে হয়ত সেটি অন্য কোনো শো’র বিচারক হিসেবে দায়িত্ব পালনের মতোই ছিল। কিন্তু তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি খুবই চমৎকার একজন ব্যক্তি।’

২০১৮ সালে সর্বশেষ শাহরুখ অভিনীত ‘জিরো’ সিনেমাটি মুক্তি পায়। এর পর তিন বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারো সিনেমা জগতে ফিরলেন তিনি। আসন্ন এই ছবিটিতে জন আব্রাহাম ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এদিকে জন অভিনীত সর্বশেষ সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সত্যমেভ জয়তে টু’, ‘অ্যাটাক’। তবে এগুলো বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি।

বিষয়:জন আব্রাহাম বলিউড শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…