অন্যান্য

শাহজালাল বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণ  উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি ওজনের ১২টি সোনার বার ও ৪ কেজি ওজনের চেইন উদ্ধার করা হয়।

শুক্রবার রাত পৌনে এগারটার দিকে ইমিগ্রেশনের টয়লেট থেকে জব্দ করা হয় এ সোনা।

উদ্ধারের সময় এস এম নুরুল ইসলাম নামে একজনকে টয়লেটের আশেপাশে ঘোরাঘুরি করায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

বিষয়:স্বর্ণ স্বর্ণ উদ্ধার স্বর্ণ চোরাচালান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…