অপরাধ

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ একই পরিবারের ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ একই পরিবারের ৩ জন আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে স্বর্ণ চোরাচালানের দায়ে শিশু সন্তানসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, রোববার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৮৭ এর একটি ফ্লাইটে পরিবারটি ঢাকা আসেন। তাদের গতিবিধি সন্দেহ হলে শুল্ক কর্মকর্তারা তাদের চ্যালেঞ্জ করে ১০টি সোনার বার এবং গহনাসহ প্রায় চার কেজি স্বর্ণসহ মাঈনউদ্দিন (৪২), তার স্ত্রী আবিদা সুলতানা (৩৩) এবং ৫ বছর বয়সী শিশু সন্তানকে আটক করে।

আটক স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

বিষয়:শাহজালাল বিমানবন্দর স্বর্ণ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…