ক্রিকেট

শাস্তি কমিয়ে সাব্বিরকে ওয়ানডেতে ফেরাল বিসিবি

ফিরলেন তাসকিন, নতুন মুখ নাঈম

শাস্তি কমিয়ে সাব্বিরকে ওয়ানডেতে ফেরাল বিসিবি

সাব্বির রহমান

ফিসফাস ছিলই, যে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা কমিয়ে দলে ফেরানো হবে সাব্বির রহমানকে। শাস্তি কমিয়ে এই ডানহাতি ব্যাটসম্যানকে ফিরিয়েই নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি।

বুধবার ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। নতুন মুখ স্পিনার নাঈম হাসান।

সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, পেসার আবু হায়দার রনি, স্পিনার নাজমুল ইসলাম অপু ও পেস-অলরাউন্ডার আরিফুল হক।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান।

বিষয়:মাশরাফী সাব্বির রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…