বিনোদন

‘শার্লক’-এর পঞ্চম সিজনের খবর জানালেন বেনেডিক্ট

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, সংবাদ ও বিনোদনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, যা সংবাদ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক খবর, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি ও জীবনধারা বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিবিসি টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘শার্লক’-এর পঞ্চম সিজন আসতে পারে। ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ এই খবর জানিয়েছেন।

‘শার্লক’-এর পঞ্চম সিজন আসার খবরে দারুণ খুশি ভক্তরা। তবে অভিনেতা এটাও জানিয়েছেন যে শিগগির আসবে না পঞ্চম সিজন। কতদিন অপেক্ষা করতে হবে সেই বিষয়ে কিছু জানাননি তিনি।

‘কলিডার ডট কম’-এ দেয়া এক সাক্ষাৎকারে বেনেডিক্ট কাম্বারব্যাচ এই প্রসঙ্গে বলেন, ‘আমি এই প্রশ্ন করার জন্য সবচেয়ে ভুল মানুষ, কারণ আমি না বলি না। তবে আমি জানিনা কবে আসবে পঞ্চম সিজন। আমার হাতে এখন অনেকগুলো কাজ। অন্য শিল্পীরাও ব্যস্ত সময় পার করছেন।’

স্যার আর্থার কোনান ডয়েল-এর গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে ‘শার্লক’। লন্ডনে সমস্যা সমাধান করতে দেখা গেছে শার্লক হোমস ও ড. ওয়াটসনকে। আধুনিক বেশভূষার শার্লকের চরিত্রে দর্শক প্রিয়তা পেয়েছেন বেনেডিক্ট।

‘শার্লক’ এর চতুর্থ সিজনের শেষ পর্ব ‘দ্য ফাইনাল প্রবলেম’ প্রচার করা হয়েছিল ২০১৭ সালে।

বিষয়:বিবিসি বেনেডিক্ট কাম্বারব্যাচ শার্লক হোমস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…