জনপদ

`শান্তি চুক্তি করে অস্ত্র পকেটে রেখে সরকারের সাথে ধোঁকাবাজি হচ্ছে’

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে চারজন বক্তা উপস্থিত, পেছনে চ্যানেল আই এর ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি করে অস্ত্র পকেটে রেখে সরকারের সাথে ধোঁকাবাজী করা হচ্ছে।

সোমবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ইনস্টিটিউটে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তি চুক্তির পক্ষের শক্তি ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি’ সমিতি ও সন্তু লারমাকে উদ্দেশ্য করে মাহবুব-উল আলম হানিফ বলেন, সন্ত্রাস এবং শান্তি এক সাথে চলতে পারে না। রাষ্ট্রের সাথে সংঘাতে না জড়িয়ে অস্ত্রবাজী পরিহার করে সঠিক পথে ফিরে আসুন।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমুল প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সিরাজুল মোস্তফা,উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয়:রাঙামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…