আন্তর্জাতিক

নর্থ কোরিয়া শান্তির জন্য বড় হুমকি: ম্যাটিস

নর্থ কোরিয়া

পেন্টাগন প্রধান জিম ম্যাটিস

নর্থ কোরিয়া বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি বলে সতর্ক করেছেন পেন্টাগন প্রধান জিম ম্যাটিস। পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচি সকলের জন্য ‘চরম ঝুঁকিপূর্ণ’ বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার পেন্টাগন বাজেট বিষয়ে শুনানির শুরুতে আইনপ্রণেতাদের উদ্দেশে দেয়া এক লিখিত বক্তব্যে ম্যাটিস এ কথা বলেন।

ম্যাটিস বলেন, নর্থ কোরিয়া ক্রমান্বয়ে তাদের পারমাণবিক কর্মসূচির গতি ও আওতা বাড়াচ্ছে। এ পরিপ্রেক্ষাপটে তারা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তাদের পারমাণবিক কর্মসূচি সকলের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক কর্মকাণ্ড থামছে না।

এ ব্যাপারে নর্থ কোরিয়ার নেতা কিম জং উন বলেন, একদিন তারা যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালাতে ঠিকই সক্ষম হবে।

আর ডোনাল্ড ট্রাম্প বলেন, নর্থ কোরিয়া কোনদিনই যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম হবে না।

এ বছর নর্থ কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র তৈরির চেষ্টা চালানো নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিষয়:কিম জং উন ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরিয়া পেন্টাগন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…