চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর প্রথম ফিফটি, তামিমের হাতছাড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তামিম ইকবাল ১০ ও নাজমুল হোসেন শান্ত ৫ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতির পর নেমেছিলেন। চা বিরতিতে যাওয়ার সময় শান্তর পাশে প্রথম টেস্ট ফিফটি। তামিম অবশ্য হাতছাড়া করেছেন। দুজনে ৭৮ রানের জুটি গড়ে একশর উপরে টেনেছেন বাংলাদেশের সংগ্রহ।

সকালের ঘটনা। ৯৯ বল, ৩৭ রান, সোয়া এক ঘণ্টা। মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দিতে এসময়টুকুই নিয়েছে টাইগাররা। ৪ উইকেট হাতে নিয়ে ক্রিজে এসেছিল দলটি।

জিম্বাবুয়ে-২৬৫, বাংলাদেশ-১২০/২ (চা বিরতি)

পরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা লাঞ্চ বিরতির আগেই হারিয়ে বসেছে ওপেনার সাইফ হাসানকে। পাকিস্তানের মাটিতে অভিষিক্ত সাইফ টানা তৃতীয় ইনিংসে সম্ভাবনার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না।

রোববার বাউন্ডারিতে রানের খাতা খোলার পর কেবল ৮ রানে থেমেছে সাইফের দুই বাউন্ডারিতে ১২ বলের ইনিংস। নায়াউচির অফস্টাম্পের বাইরের বলটি ডানহাতি টাইগারের ব্যাটের কানায় চুমু দিয়ে উইকেটের পেছনে চাকাভার গ্লাভসে জমা পড়ে।

সেখান থেকে তামিম-শান্তর জমে যাওয়া জুটি। ৪১ করে তামিমের বিদায়ে ভাঙে যেটি। ৭ চারে ৮৯ বলের ইনিংস বাঁহাতি ওপেনারের। শান্ত ৫৫ ও মুমিনুল হক ১২ রানে দিনের শেষ সেশন শুরু করবেন।

Reneta

রোববার দিনের শুরুর ঘণ্টায় ছিল আগেরদিনের শেষ সেশনের ধারাবাহিকতা। তাতে ২৬৫ রানে অলআউট জিম্বাবুয়ে। আগেরদিনই ৪ উইকেট নেয়া নাঈম হাসানের সঙ্গে আবু জায়েদ রাহির পাশেও যোগ হয়েছে ৪ উইকেট। বাকি দুই উইকেট বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাঈমবাংলাদেশ ক্রিকেট দলরাহিলিড স্পোর্টসশান্তসাইফ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT