চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর কাঁধে ‘এ’ দলের ভার

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১২ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্ত, চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হোসেন শান্ত

ইংল্যান্ড সফরে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের অধিনায়ক হয়ে সাফল্য পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের সঙ্গে দূরদর্শী নেতৃত্বের ছাপ রাখেন। এবার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে এ তরুণকেই বেছে নিয়েছেন নির্বাচকরা।

এইচপি দল ও  অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দল থেকে সদ্য বাদ পড়া নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি ও সাঞ্জামুল ইসলাম জায়গা পেয়েছেন ‘এ’ দলে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর হবে সিরিজের পাঁচটি ওয়ানডে। এই ফরম্যাটের ম্যাচগুলো হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।



তিন সপ্তাহের সফরে বুধবার থেকে ঢাকায় আসতে শুরু করবে আয়ারল্যান্ড ‘এ’ দলের ক্রিকেটাররা। বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিনই ভাগ হয়ে কয়েকজন করে ক্রিকেটার পা রাখবেন ঢাকায়। পুরো দল একত্রিত হয়ে ৮ অক্টোবর চলে যাবে সিলেটে। একইদিনে স্বাগতিক দলও সিলেটে পৌঁছাবে। তার আগে ৭ অক্টোবর মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে পুরো দল।

Banglabid

আসন্ন সিরিজে টাইগার ‘এ’ দলের কোচ হিসেবে কাজ করবেন সায়মন হেলমট ও চম্পকা রামানায়েকে। ম্যানেজার হিসেবে থাকবেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল আমিন (জুনিয়র), জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন লিখন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT