চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

রবিবার রাতে ইউটিউবে অবমুক্ত হলো শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত ‘সুপার হিরো’ ছবির প্রথম দর্শন। ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজারে দেখা মিললো আশিকুরের অসাধারণ নির্মাণ। শাকিব খানের অনবদ্ধ লুক, গ্ল্যামার নিয়ে স্টাইলিশ বুবলী, দুর্দান্ত দাপুটে টাইগার রবী ও তারিক আনামদের। ছিলো দেশে বিদেশের অসাধারণ দৃশ্য। সব মিলিয়ে যথারীতি একটি জমজমাট ছবির আভাস দিলেন নির্মাতা আশিকুর।

টিজারটি অবমুক্তির পর শাকিব ভক্ত ছাড়া অন্যান্যরাও ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রশংসা করছেন ছবির টিজারটির। বিশেষ করে সবাই বলছেন যে, এমন গর্জিয়াস সিনেমা বাংলাদেশের বাজারে এটাই প্রথম।

এদিকে টিজারটি নিয়ে প্রশংসা করেছেন দেশের তরুণ ও দর্শক নন্দিত অভিনতো সিয়াম আহমেদ। তিনি কথা বলেছেন ‘সুপার হিরো’র টিজার ও শাকিব খানকে নিয়ে। তবে মুক্তি প্রতীক্ষিত নিজের প্রথম ছবি ‘পোড়ামন ২’ নিয়েও কথা বলতে ভুলেননি সিয়াম।

Banglabid

‘সুপার হিরো’র টিজার ও শাকিব খানকে নিয়ে ‘বাংলা চলচ্চিত্র’-গ্রুপে দেয়া সিয়াম আহমেদের ফেসবুক পোস্টটি ‘তারকা কথন’ বিভাগে হুবুহু তুলে ধরা হলো:

‘‘সুপার হিরো-র টিজার দেখলাম। আমি অনেকদিন পর ভালো কোনো বাংলাদেশি সিনেমার টিজার দেখলাম। আশিকুর রহমান ভাইকে ধন্যবাদ শাকিব ভাইকে অসাধারণভাবে উপস্থাপন করার জন্য। শাকিব ভাই আমাদের দেশের সম্পদ। তাঁকে নিয়ে অনেকে অনেক অভিযোগ করেন। কিন্তু এর পেছনের কারণ আমরা অনেকেই খুঁজে দেখিনি। হয়তো আমরা এর জন্য কিছুটা হলেও দায়ী। আমরা তাঁকে তাঁর সামর্থ্য অনুযায়ী তুলে ধরতে পারিনি। ‘সুপার হিরো’র টিজারে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে। এ ধরনের সিনেমা হলে আমরা ইয়াং জেনারেশন লাভবান হব অনেক। যারা ফিল্মকে ভালোবেসে নতুন কিছু করার স্বপ্ন দেখছি। শাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে। তখন নিউকামাররা সুযোগ পাবে ভালো কিছু করার। ‘সুপার হিরো’-র জন্য শুভকামনা। আশা করছি আরো ‘সুপার হিরো’ এদেশে নির্মাণ হবে হয়তো তার কোনো একটাতে আমিও অভিনয় করব। আপনারা জানেন ঈদে ‘পোড়ামন ২’ সিনেমাটিও আসছে। আমরা যারা নতুনরা ইন্ডাস্ট্রিতে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে এসেছি তাদের জন্য আপনাদের সহযোগিতা কাম্য। আশা করি ঈদে আসন্ন সবগুলো ছবির পাশে থাকবেন। বাংলা চলচ্চিত্রের জয় হোক। ধন্যবাদ সবাইকে।’’

প্রসঙ্গত, সিয়াম আহমেদ অভিনীত ‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। সুপারহিট ‘পোড়ামন’ ছবির সিকুয়ালে নির্মিত হচ্ছে ‘পোড়ামন ২’। গত সেপ্টেম্বরে ‘পোড়ামন ২’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এরপর অক্টোবর থেকে টানা শুটিং চলে। ছবিতে থাকছে পাঁচটি গান। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা। গেল সপ্তাহে কানে ছবিটি প্রদর্শিত হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিজারলিড বিনোদনশাকিব খানসিয়াম আহমেদসুপার হিরো
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রোহিঙ্গা চাচা ও ১২ বছরের ভাতিজার পাকস্থলীতে বিপুল পরিমাণ ইয়াবা

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ

আইপিএল থেকে ফিরে সাকিব যা বললেন

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT