চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব-বুবলীর জোড়া ছবির মহরত আগামীকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দুই ছবির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (মঙ্গলবার)।

গুলশানের একটি ফাইভ স্টার হোটেলে সন্ধ্যায় জোড়া ছবির মহরতে উপস্থিত থাকবেন দু’জনেই। একটি ছবির নাম ‘ক্যাপ্টেন খান’, অন্যটি হচ্ছে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’। এরমধ্যে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং একেবারেই শেষ দিকে, আরেক ছবির শুটিং শুরু হবে ঈদুল আজহার পরে।

দুই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে এমনটা জানানো হয়েছে। ‘ক্যাপ্টেন খান’ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। আরেক ছবি ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ পরিচালনা করবেন শাহীন সুমন। তবে শোনা যাচ্ছে ছবিটি প্রযোজক সেলিম খানও পরিচালনা করতে পারেন।

জানা যায়, ‘ক্যাপ্টেন খান’ ও ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবি দুটির গানের শুটিং করতে ১ জুলাই শাকিব-বুবলীর থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।

শাকিব বর্তমানে কলকাতা আছেন। সেখানে এসভিএফ প্রযোজিত ‘মাস্ক’ ছবির ডাবিং করছেন। আগামীকাল দেশে ফিরে মহরতে অংশ নেবেন। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘ক্যাপ্টেন খান’ ছবির গান বাদের বাকি অংশের শুটিং প্রায় শেষ। আরেক ছবি ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নির্মিত হবে বড় আয়োজনে। দুটি কাজই দুই ধরনের হবে বলে আমি মনে করি।

‘ক্যাপ্টেন খান’ আগামী ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে। সেই ঘোষণাও আসবে আগামীকালের মহরতে। অন্যদিকে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির শুটিং কবে শুরু হবে, গল্প কেমন হবে, শাকিব-বুবলীকে নতুন কোন চরিত্রে দেখা যাবে সেটাও জানা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাপ্টেন খানলিড বিনোদনশাকিব ও বুবলীশাপলা মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT