চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘সুপার হিরো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
বিনোদন
A A

অনেক জল ঘোলার পর সেন্সর বোর্ড থেকে গ্রীন সিগন্যাল পেয়েছে ‘সুপার হিরো’ ছবি। আজ, বৃহস্পতিবার দুপুরে শাকিব-বুবলী অভিনীত ছবি ‘সুপার হিরো’ সেন্সর থেকে মুক্তির অনুমতি পেয়েছে। যার ফলে ঈদে মুক্তি নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা পুরোপুরি কেটে গেছে। ‘সুপার হিরো’ ছবির সেন্সর ছাড়পত্রের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের দুই সদস্য বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং চিত্রপরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তাদের ভাষ্য, ‘‘গত ১০ জুন বিকেলে ‘সুপার হিরো’ সেন্সরে জমা পড়ে। এরপর এই ছবির বিরুদ্ধে থাকা নানা অভিযোগ খতিয়ে দেখে সেন্সর বোর্ড। সবকিছু বিবেচনা করে আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। তারপর ‘সুপার হিরো’-কে বেলা ২ টা ১০ মিনিটে সেন্সর বোর্ড ‘আনকাট’ মুক্তির অনুমতি দিয়েছে।’’

গেল মার্চ মাসে অস্ট্রেলিয়া ‘সুপার হিরো’ ছবির শুটিং হয়। তখন অনুমতি না নিয়ে দেশটিতে শুটিং করায় ‘নিপা এন্টারপ্রাইজ’ নামে এক সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এরপর ছবিটির মুক্তি নিয়ে বাধে জটলা। অভিযোগের বিষয়টি স্বীকার করে ছবির প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর চিঠি দেন।

কদিন পরে কয়েক শর্তে তথ্য মন্ত্রণালয় থেকে ‘সুপার হিরো’র ছবিটির জন্য অনুমতি দেয়া হয়। এরপর ছবির প্রযোজক তাপসী ফারুক ‘সুপার হিরো’ নিয়ে সেন্সরে বোর্ডে জমা দেন। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট কথাচিত্র, যার কর্ণধার তাপসী ফারুক।

ছবিটি বানিয়েছেন আশিকুর রহমান। শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। প্রযোজক তাপসী ঠাকুর ছবিটি সেন্সর ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করার পর চ্যানেল আই অনলাইনকে বলেন, ১২৫ হলে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সেন্সর থেকে মুক্তির অনুমতি পেতে দেরি হওয়ায় হল সংখ্যা কিছু কমে গেছে। তবে শতাধিক হলে মুক্তি ‘সুপার হিরো’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিব ও বুবলীসুপার হিরো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গৃহযুদ্ধে’র পরও ফেভারিট স্পেন

পরবর্তী

শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের মরদেহ উদ্ধার

পরবর্তী

শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের মরদেহ উদ্ধার

বিশ্বকাপের সময়, সূচিতে এক নজর

সর্বশেষ

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT