চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের জন্মদিনে সিনেমার মহরত, নির্মাতা বলছেন ‘চোখ কপালে উঠবে!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
বিনোদন
A A

কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান দেশের সিনেমার ‘নাম্বার ওয়ান’ খ্যাত নায়ক শাকিব খান। গেল নভেম্বর দেশটিতে যাওয়ার পর থেকে তিনি বলে আসছিলেন, সেখানকার বিভিন্ন রাজ্যে নতুন সিনেমার শুটিং করবেন! অবশেষে চূড়ান্ত দিনক্ষণ জানা গেল।

আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। বিশেষ এ দিনটি আরও স্মরণীয় করে রাখতে নিউ ইয়র্ক শহরের একটি কনভেশন সেন্টারে জমকালো মহরত করবেন তিনি। জানা গেছে, এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ওই সিনেমার মহরতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন নিউ ইয়র্কের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও স্বনামধন্য বেশকিছু সংবাদ মাধ্যম।

তবে আগেই কিছু জানাতে চাইলেন না নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্ক থেকে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সিনেমার নাম, নায়িকা কে হবেন, কী ধরনের সিনেমা হবে, কোন কোন দেশে মুক্তি পাবে, লুক কী থাকবে- এ টু জেড মহরতের দিন ঘোষণা দেয়া হবে। এটুকু বলতে পারি, আমরা যেটা করতে যাচ্ছি তাতে ‘চোখ কপালে উঠবে’!

শাকিব খানের সঙ্গে নির্মাতা হিমেল আশরাফ

‘যদিও এ কাজটি অনেক ব্যয়বহুল, শাকিব ভাইয়া সাহস করছেন বলে সম্ভব হচ্ছে। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করে ফেলেছি।’

হিমেল আশরাফ বলেন, আমেরিকার মতো দেশে বাংলা সিনেমার পুরো শুটিং হবে এটা আমরা শুধু স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছেন শাকিব খান। তার উদ্যোগ, আন্তরিক চেষ্টা ছাড়া এই অসাধ্য কোনোভাবেই সম্ভব হওয়ার কথা ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়নিউ ইয়র্কনির্মাতামহরতলিড বিনোদনশাকিব খানসিনেমাসুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলঙ্কার কাছে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেলেন জ্যোতিরা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অপতথ্য মোকাবেলায় ইউনেস্কোর সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী

এপ্রিল ২২, ২০২৬

রানা প্লাজা ও তাজরিন ট্রাজেডি: আদেশ হয়েছিল লাশ গুমের

এপ্রিল ২২, ২০২৬

‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT