চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে পাপিয়া সারোয়ারকে শেষ শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
শহীদ মিনারে পাপিয়া সারোয়ারের শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের খ্যাতিমান সংগীতশিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের মানুষসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।

শহীদ মিনার প্রাঙ্গণে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সংস্কৃতিজনরা স্মৃতিচারণে বলেন, শুধু রবীন্দ্রসংগীত নয়, পুরো সংগীত জগত পাপিয়া সারোয়ারের শূন্যতা অনুভব করবে।

শুক্রবার বাদ জুমা বনানী কবরস্থানে বাবা সৈয়দ বজলুর রহমানের কবরে সমাহিত হবেন একুশে পদকজয়ী শিল্পী পাপিয়া সারোয়ার।

Banglabid

শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। তাকে উন্নত চিকিৎসার জন্য গেল বছর দিল্লিতেও নিয়ে যাওয়া হয়। দেশের একাধিক হাসপাতালে হয়েছে চিকিৎসা।

সবশেষ রাজধানীর তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাপিয়া সারোয়ার। বুধবার থেকেই অবস্থা জটিল হতে থাকে। বৃহস্পতিবার সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্রসংগীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া। আধুনিক গানেও তিনি সফল। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে।

Reneta

পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক।

সর্বশেষ চলতি বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীতে চ্যানেল আইয়ের আয়োজনে `রবীন্দ্র মেলা‘য় কিংবদন্তী রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানপাপিয়া সারোয়ারলিড বিনোদনশহীদ মিনারসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামের পাইকারি বাজারে কমতে শুরু করেছে অনেক নিত্যপণ্যের দাম

পরবর্তী

টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

পরবর্তী
টাঙ্গাইলে শিশু হত্যার অভিযোগে মা গ্রেফতার, পরিবারের সদস্যরা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি ও ইহুদিদের গ্রেপ্তার, বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের গুপ্তচর হয়ে কাজ করছে ইসরায়েলের ইহুদিরা, গ্রেপ্তার ৩০ ইসরায়েলি

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT