শহীদ বুদ্ধিজীবী দিবসে চ্যানেল আইয়ে ‘জয়যাত্রা’

শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে তরুণরা অস্ত্র দেখাচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসের স্মরণে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সোমবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তানি দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা।
জাতীর এই গভীর শোকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে চ্যানেল আইয়ে। তারই ধারাবাহিকতায় এদিন দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘জয়যাত্রা’।
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত জয়যাত্রা ছবিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন একদল মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ, মৃত্যু ও বেঁচে থাকার সংগ্রামের গল্প নিয়ে তৈরি।
আমজাদ হোসেন এর কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করেছে মাহফুজ আহমেদ, বিপাশা হায়াত, রোমানা, তারিক আনাম খান,আজিজুল হাকিম, চাঁদনী, শাহেদ সহ আরও অনেকে।








