চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বছর পর অভিনয়ে ফিরলেন চাঁদনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৪, জুন ২০২১
বিনোদন
A A
চাঁদনী অভিনয় করছেন, নাটক বা সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী প্রায় ছয় বছর পর অভিনয়ে ফিরলেন। ‘অসমাপ্ত চা’ নামের একটি একক অভিনয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে চাঁদনী ভাঙলেন তার অভিনয়ের বিরতি।

‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মৌসুমী আচার্য্য। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, নিউয়েরা ফিকশনের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে গেল ঈদের আগেই। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

মৌসুমী আচার্য্যর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে শর্টফিল্ম ‘অসমাপ্ত চা’তে অভিনয় করছেন চাঁদনী

একজন নারীর কন্যা থেকে স্ত্রী ও জননী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে শর্টফিল্মটিতে। সময়ের পরিবর্তনে ও বাস্তবতার নিরীখে কীভাবে একটি মেয়ের ছোট ছোট স্বপ্ন, সাধ ও ইচ্ছাগুলো হারিয়ে যায়। নারীর কাঁধে যখন একে একে দায়িত্ব ও কর্তব্যের ভার এসে পড়তে থাকে, তখন তার নিচে চাপা পড়ে যায় তার ওই ছোট ছোট স্বপ্নগুলো। যা আমাদের বর্তমান সমাজেরই চিত্র। এমনটাই বলছিলেন মৌসুমী।

Banglabid

স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। তিনি বলেন, একক চরিত্রের মাধ্যমে একটা জীবনের গল্প বলার চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের এই জীবনের বেশীরভাগ চাওয়া পাওয়াই অসম্পূর্ণ থেকে যায়। কতোজনই বা পেরেছে তার জীবনের সব কাজ সমাপ্ত করতে। ‘অসমাপ্ত চা’ এমনই একটা উদাহরণ।

চাঁদনীর অভিনয়ে ফেরা নিয়ে এই নির্মাতা বলেন, চাঁদনী অনেকদিন পর অভিনয়ে ফিরেছেন। তার দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই।

শর্টফিল্মটি প্রসঙ্গে অভিনেত্রী চাঁদনী বলেন, ‘অসমাপ্ত চা’-এর গল্পটা দারুণ। কনসেপ্ট শুনেই পছন্দ হয়ে যায়। অনেকদিন পর তাই অভিনয়ে ফেরা। আশা করি আমার মতো দর্শকদেরও শর্টফিল্মের গল্পটি পছন্দ হবে।

Reneta

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্যে ব্যবহৃত হওয়া ‘এক কাপ চা’ শিরোনামে গান ভিডিও। যে গানটি লিখেছেন এস এম মফিউর রহমান। সুর ও কণ্ঠ- ব্যান্ডদল ‘ঘূণপোকা’ ও রাজীব আহমেদ সাকিবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীএককচাঁদনীমাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপলিড বিনোদনশর্টফিল্ম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তানভীরের ঘূর্ণিতে শাইনপুকুরে আটকাল শেখ জামাল

পরবর্তী

ব্যবসাবান্ধব বাজেটে কর্মসংস্থান বাড়বে: অর্থমন্ত্রী

পরবর্তী
অর্থমন্ত্রী ব্যবসাবান্ধব বাজেটের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা ব্যাখ্যা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসাবান্ধব বাজেটে কর্মসংস্থান বাড়বে: অর্থমন্ত্রী

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT