চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

বৃহস্প‌তিবার সকাল ৭টার কিছু পরই বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে হা‌জির হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ বেদীর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

এরপর সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।

Banglabid

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেয়া বাণীতে বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পথ বেয়ে দেশকে জ্ঞানভিত্তিক প্রজ্ঞাময় সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

রাষ্ট্রপ‌তি শ্রদ্ধা জানানোর পর মন্ত্রিপ‌রিষ‌দের সদস্য ও সমা‌জের বি‌শিষ্ট ব্যক্তিরা শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

পরে বিভিন্ন দল, সংগঠন, প্রতিষ্ঠান ও শহীদ পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করে।  এ সময় বিএনপি,  জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ ও বিভিন্ন শাখার পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Reneta

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন তার সামরিক সচিব। শহীদ বুদ্ধিজীবীদের মহান ত্যাগ স্মরণ করে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রথম প্রহরে শ্রদ্ধা
এর আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়েরবাজারের বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জলন ও ফানুস ওড়ানো হয়।

বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তাকারী সব যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে আওয়ামী লীগ। পরে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিবাদ মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছে তারা।

১৯৭১ সালের এ দিনে পরাজয় নিশ্চিত জেনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালি জাতিকে মেধাশূন্য করাতেই বেছে বেছে এই হত্যাযজ্ঞ ঘটানো হয়।

বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শহীদ বুদ্ধিজীবী দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারলে আক্রমণাত্মক হয় সন্তান

পরবর্তী

পুরো কলকাতাই যেন মুক্তিযুদ্ধের এক অমূল্য ডায়েরি

পরবর্তী

পুরো কলকাতাই যেন মুক্তিযুদ্ধের এক অমূল্য ডায়েরি

সাবিলা নূর

গুগল সার্চের শীর্ষে সাবিলা নূর, তাসকিন তিনে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT