চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারলে আক্রমণাত্মক হয় সন্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
সন্তান

‘মাইরের ওপর ওষুধ নাই’ বহুল প্রচলিত এই কথাটি কিন্তু সব ক্ষেত্রে সঠিক না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো একেবারেই নয়। যদিও অনেক অভিভাবকই মনে করেন শাসন করতে গেলে দু-চারটি মার তো দিতেই হয় সন্তানকে। কিন্তু গবেষণায় দেখা গেছে, যেসব সন্তানকে প্রহার করা হয় তারা অন্যদের তুলনায় অনেক বেশি জেদি হয় এবং ভবিষ্যতে  তাদের উগ্র আচরণ করার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তারা বেশ হিংস্র আচরণ করে থাকে।

ইউনিভার্সিটি অব টেক্সাসের মেডিকেল ব্রাঞ্চ ৮০০ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে জরিপ চালিয়ে এই তথ্য জানিয়েছে। জরিপটি চালানো হয় ১৯ এবং ২০ বছর বয়সীদের উপরে। ৭৫৮ জন প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যার মধ্যে ৬৮% জানিয়েছেন ছোট বেলায় তাদেরকে প্রহার করা হয়েছিল এবং ১৯% মানুষ জানিয়েছেন যে তারা তাদের সঙ্গীর সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন। জরিপের মূল উদ্দেশ্য ছিল ছোট বেলায় প্রহারের কারণে বড় হওয়ার পরে আচরণ আক্রমণাত্মক হয় কিনা তা দেখা। জরিপে দেখা যায় যেসব ব্যক্তি তাদের সম্পর্কের ক্ষেত্রে আক্রমণাত্মক আচরণ করছেন তারা ছোট বেলায় অভিভাবকের প্রহারের স্বীকার হয়েছিলেন।

গবেষকরা অবশ্য এর পেছনের কারণও ব্যাখ্যা করেছেন। সন্তানের যে কোনো অপরাধে তাকে শারীরিক ভাবে আঘাত করলে বেড়ে ওঠার পরে তার মনে হবে যে কোনো সমস্যার সমাধান গায়ে হাত তুললেই মেলে। তাই তারা সঙ্গী তো বটেই, যে কারও সঙ্গে খুব সহজেই সংঘাতে জড়িয়ে পড়ে।

Banglabid

ফ্রান্স, সুইডেন এবং স্কটল্যান্ডে শিশুদেরকে প্রহার করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও ইংল্যান্ডেও এই ব্যাপারে আছে কঠিন বিধি নিষেধ। আর তার কারণ হলো শারীরিক শাস্তি শিশুদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে যা তাদের জেদ বাড়িয়ে দেয় এবং প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও তাদের আচরণে এর প্রভাব পড়ে। এক্সপ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের আলাবামা ২৫ বছর পর ডেমোক্রেটদের দখলে

পরবর্তী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

পরবর্তী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

পুরো কলকাতাই যেন মুক্তিযুদ্ধের এক অমূল্য ডায়েরি

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT