চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল সার্চের শীর্ষে সাবিলা নূর, তাসকিন তিনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
সাবিলা নূর

বাংলাদেশ থেকে গুগল সার্চে এ বছরের শীর্ষে রয়েছেন সাবিলা নূর। গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে সম্প্রতি ট্রেন্ডিং সার্চের তালিকা প্রকাশ করা হয়েছে। দেশভিত্তিক ও বৈশ্বিকভাবে গুগল সার্চ ট্রেন্ড দেখা যাচ্ছে। গুগল বেশ কিছু ক্যাটাগরি বা বিভাগ হিসেবে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে।

সার্চেস, পিপল ও নিউজ—এই তিনটি ট্রেন্ড মধ্য দিয়ে গুগল তাঁর তালিকা প্রকাশ করেছে। তাঁর মধ্যে ‘পিপল’ ক্যাটাগরিতে ১০ জনের নামের তালিকায় শীর্ষে আছে সাবিলা নূরের অবস্থান। তারপর আছেন মার্কিন মডেল মিয়া খলিফা। তিন নম্বরে আছেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

তাসকিন আহমেদ
গুগল সার্চে তৃতীয় অবস্থানে বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ

এরপরই আছেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আছেন পাঁচ নম্বরে। সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিল। তারপর আছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। এরপরের অবস্থানে বাংলাদেশি ইউটিউবার তৌহিদ আফ্রিদি। অভিনেত্রী শবনম বুবলীকেও এ বছর মানুষ খুঁজেছে বেশি। তিনি আছেন নয় নম্বরে। এ ছাড়া দশম স্থানে আছেন সংগীতশিল্পী আতিফ আসলাম।

এদিকে ‘সার্চেস’ ক্যাটাগরিতে শীর্ষে আছে জাগ্গা জাসুস, দঙ্গল, আইপিএল, এসএসসি রেজাল্ট, মুন্না মাইকেল, হাফ গার্লফ্রেন্ড, ডব্লিউডব্লিউই এক্সট্রিম রুলস, রাবতা ও বিপিএল মতো বিষয় গুলো।

গণমাধ্যম সংশ্লিষ্ট ‘নিউজ’ ক্যাটাগরিতে ছিল- শিবাত্রি অ্যাসল্ট, জেএসসি কোয়েশ্চেনস, রোহিঙ্গা, আর্জেন্টিনা সাবমেরিন, বাংলাদেশি সেক্স অফেন্ডারস, একটি বাড়ি একটি খামার, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, দুর্গাপূজা, চিকুনগুনিয়া, সাইক্লোন মোরার নাম।

বৈশ্বিক স্তরে শীর্ষ যে পাঁচটি বিষয় মানুষ বেশি গুগলে খুঁজেছে, সেগুলো হলো হারিকেন ইরমা, আইফোন এক্স, ম্যাট লয়্যার ও মেগান মার্কেল। ‘হাউ টু’ বিভাগে মানুষ খুঁজেছে—হাউ টু মেক স্মাইল, মেক সোলার একলিপস গ্লাস, বাই বিটকয়েন, ওয়াচ মে ওয়েদার ভার্সেস ম্যাকগ্রেগর ও মেক আ ফিজেট স্পিনার।

Reneta

এ ছাড়া ‘কনজুমার টেক’ বিভাগে এ বছর মানুষ বেশি খুঁজেছে আইফোন ৮, আইফোন এক্স, নিনটেনডো সুইচ, স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও এক্সবক্স ওয়ান এক্স। এ ছাড়া নকিয়া ৩৩১০, রেজার ফোন, অপো এফ ৫, ওয়ানপ্লাস ৫ ও নকিয়া ৬ ঘিরে ছিল মানুষের আগ্রহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল সার্চতাসকিন আহমেদসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT