চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শশাঙ্ক’ বয়কটের আহ্বান সুশান্তের বোনের, পাল্টা জবাব দিলেন আর্য বব্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তারকাদের সন্তানদের সিনেমা বয়কট করার আহ্বান জানাচ্ছে সুশান্তের ভক্তরা। এই বিতর্কের মাঝেই ‘শশাঙ্ক’ সিনেমার মূল চরিত্রে সচিন তিওয়ারিকে সরিয়ে নেয়া হলো আর্য বব্বরকে। এতে সিনেমা বয়কট করার আহ্বান জানিয়েছেন সুশান্তের বোন। পালটা জবাব দিয়েছেন আর্য বব্বর।

সনোজ মিশ্র ও মারুত সিং ‘শশাঙ্ক’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন। বলা হয়েছে এটা বলিউডের স্বজনপোষণের শিকার এক তরুণ অভিনেতার করুণ মৃত্যুর নিয়ে তৈরি হবে। তাই নির্মাতারা সরাসরি না বললেও এটাকে সুশান্তের বায়োপিকই মনে করা হচ্ছে। এই ছবিতে সুশান্তের ভূমিকায় অভিনয়ের জন্য বেছে নেয়া হয়েছিল টিকটক স্টার সচিন তিওয়ারিকে। কিন্তু এখন তার বদলে মূল চরিত্রে নেয়া হয়েছে অভিনেতা রাজ বব্বরের ছেলে আর্য বব্বরকে।

এক সাক্ষাৎকারে আর্য বব্বর বলেন, “পুরো লকডাউনে বাড়িতে বসে থাকার পর এই প্রস্তাব পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। স্ক্রিপ্টও ভালো লেগেছে। এটি ছোট শহর থেকে বলিউডে আসা একজনের গল্প, যিনি বড় তারকা হয়ে ওঠেন। পরে তাকে বয়কট করা হয়, ফলে বিষণ্ণ হয়ে পড়েন তিনি। ছবি সম্পর্কে এর চেয়ে বেশি কিছু এখন বলতে পারছি না। ‘শশাঙ্ক’ ছবিটি ছোট শহর থেকে আসা সব ছেলে ও মেয়েদের কথা বলে, যারা ইন্ডাস্ট্রিতে বড় যায়গা করে নিতে চান, কিন্তু তাদেরকে উঠতে দেয়া হয়না। এটা সবার গল্প, অথচ মানুষ ভাবছে নির্দিষ্ট কোনো একজনের গল্প।”

ছবির পোস্টার প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়েছে। সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তিও সমালোচনা করেছেন। ছবিটি বয়কট করার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তিনি। এছাড়া ‘ শশাঙ্ক’ ছবিটি যারা প্রমোট করবে তাদেরও বয়কটের দাবি তুলেছেন শ্বেতা।

এই প্রসঙ্গে আর্য বলেন, “ছবির নাম ‘শশাঙ্ক’, ‘সুশান্ত’ নয়। এই ছবি নিয়ে কোনো আপত্তি থাকলে আইনি ব্যবস্থা নিন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপত্তি তোলা তো ঠিক না।’

থিয়েটারে একসঙ্গেই কাজ করতেন আর্য ও সুশান্ত। সুশান্তের স্মৃতিচারণ করে আর্য বলেন, ‘টেলিভিশনে কাজ শুরুর আগে থেকে সুশান্তকে চিনতাম। তিনি তখন আমার মায়ের সঙ্গে থিয়েটার করতেন। তারকা খ্যাতি পাওয়ার পরেও যখন আমার মায়ের থিয়েটার গ্রুপের কোনো অনুষ্ঠান হতো, তিনি সেখানে যেতেন। ছেলের মতো তার পাশে থাকতেন, সমর্থন দিতেন।’

Reneta

স্বজনপোষণ সম্পর্কে আর্য বলেন, ‘ইন্ডাস্ট্রিতে যদি স্বজনপোষণ থেকেও থাকে, তাহলেও মেধা ছাড়া কোনো তারকার সন্তান বেশিদিন টিকে থাকতে পারেন না। আমার প্রথম ছবি ছাড়া বাকি সব কাজেই অডিশন দিয়ে টিকতে হয়েছে। আমি পাঞ্জাবী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো করলেও হিন্দি সিনেমা খুব বেশি করিনি। এখন যারা সবচেয়ে বড় তারকা, তারা কেউই কোনো তারকার সন্তান নন। তারা নিজেদের তৈরি করে নিয়েছেন। এখন তারা যদি নিজেদের সন্তানদের সাহায্য করতে চান, যারা অভিনয় করতে চান, সেটা কি ভুল? আমরা তাদেরকে একারণে বয়কট করবো?’

তিনি আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে যে এটা একটা ব্যবসা, সামাজিক কাজ না। কোনো নির্মাতা যদি মনে করেন যে তারকার সন্তান ছবির চরিত্রের জন্য যোগ্য, তাহলে তাকে নেবেন। দর্শকপ্রিয়তার কথাও ভাবা হয়। এখন তৈমুর ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সেলিব্রেটি, কারণ মানুষ তাকে দেখতে পছন্দ করে। কাল যদি কোনো শর্মা জির ছেলের সিনেমা আর শাহরুখ খানের ছেলের সিনেমা মুক্তি পায়, সবাই জানে কার সিনেমা বেশি মনোযোগ পাবে। এটাই বাস্তবতা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপোটিজমবলিউডস্বজনপোষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT