চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থী ক্যাম্পে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আটক ৫ রোহিঙ্গা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:২২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা দূর্বৃত্তকে আটক করেছে এপিবিএন।

শনিবার ভোররাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের সি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

আটকরা হল, উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বি-১৩ ব্লকের বাসিন্দা মো. কবির আহম্মদের ছেলে নুর হোসেন (৩৮) ও আব্দুল করিমের ছেলে আলী হোসেন (২২), ক্যাম্পটির জি-ব্লকের বাসিন্দা মৃত আব্দুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), এ-ব্লকের বাসিন্দা মৃত তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) এবং ক্যাম্পটির সি-ব্লকের বাসিন্দা মৃত ছৈয়দুল ইসলামের ছেলে মো. ছৈয়দ (২৬)।

পুলিশ সুপার নাইমুল হক বলেন, ভোররাতে উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের পানির ট্যাংকের পাশে কতিপয় লোকজন ডাকাতির প্রস্তুতি নিয়ে সশস্ত্র অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫/২০ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় এপিবিএন সদস্যরা ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

পরে আটকদের দেহ তল্লাশী করে এবং হেফাজতে থাকা অবস্থায় ৩টি ধারালো দা, দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ১ হাজার ৫৯৮ টি ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. নাইমুল হক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম দিন একাই লড়লেন লিটন, তারপরও এগিয়ে পাকিস্তান

মে ১৬, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে ‘উপহার ফেলে দেওয়া’ ছবি ভুয়া, এআই দিয়ে তৈরি

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT