চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থীদের একদিন

নুসরাত শারমিন নুসরাত শারমিন
২:৩৪ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভালোভাবে বেঁচে থাকার আশায় নিজের জন্মভূমি, বসত বাড়ি ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে অন্য কোনো অচেনা দেশে পাড়ি দিতে চেষ্টা করছে হাজার হাজার শরণার্থী। তারা জানে না এই যাত্রার শেষ কোথায়? বা আদৌ পৌঁছাতে পারবে কিনা গন্তব্যস্থলে। কোথাও পাবে কিনা সামান্য মাথা গোঁজার ঠাঁই।

তবুও রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে কখনো সমুদ্র পথে, কখনো পায়ে হেঁটে এক অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে তারা। কিন্তু আজকের এই সভ্য সমাজ ঘরে বসে থেকে কেউ কী উপলব্ধি করতে পারছে কীভাবে এক একেকটি দিন কাটাচ্ছে এসব শরণার্থীদের?

মাত্র এক দিনের মধ্যেই হাঙ্গেরির বুদাপেস্টের কেলেটি রেলস্টেশনে হাজার হাজার শরণার্থীর উপচে পড়া ভিড় আর বিক্ষোভ। ২টি ফেরিতে করে আসা প্রায় ৪ হাজার অভিবাসীর অনেকেই টিকিট উচু করে ধরে জার্মানি অথবা অন্য কোনো উন্নত দেশে যেতে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা

Banglabid

তাদের মধ্যে রাতে স্টেশনের মূল গেটেই ঘুমিয়ে পড়েন অনেকে। জীবন হাতে নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এখন অনেক অভিবাসী ইংল্যান্ডে প্রবেশের আশায় ফ্রান্সে অপেক্ষায় আছে।

সেখানে শরণার্থীদের একেকটি দিন যেনো একেকটি বছরের মতো দীর্ঘ। আর কতোটা করুণ ও মর্মান্তিকভাবে দিনগুলো কাটাচ্ছে তা আর মুখে বলার প্রয়োজন হয় না। একবিংশ শতাব্দীর অত্যাধুনিক বিশ্ব যদি বুঝে তাহলে ছবি দেখেই বুঝতে পারবে না হলে কখনোই তাদের বোধগম্য হবেনা।

১লা সেপ্টেম্বর, ২০১৫ স্থানীয় সময় রাত ১:০৫ মিনিট: লিবিয়ার সমুদ্র উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ‍ভূমধ্যসাগরে শরণার্থীদের উদ্ধার অভিযানে বের হয়েছেন নরওয়ে নেভির চীফ অফিসার।
১লা সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ২:১৫ মিনিট: সিরিয় শরণার্থী আবেদ হাদী (১৯) তার ছোট ভাতিজাকে খাওয়াচ্ছে। অন্যান্য শরণার্থীর মতো সেও অপেক্ষায় আছে কখন হাঙ্গেরি থেকে ইউরোপের কোনো দেশে যেতে পারবে।
একই দিনে স্থানীয় সময় রাত ৩টা: খোলা আকাশের নীচে রাস্তাকেই খাট বানিয়ে ঘুমিয়ে আছে শরণার্থীরা।
                                                                                                                             
স্থানীয় সময় ভোর ৪টায়: কম্বল দিয়ে শরীরটুকু ঢাকতে পারলেও পা দুটো ঢাকতে পারেনি। তাই খালি পায়েই ঘুমিয়ে আছে গাছের নিচে।
১লা সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৫টা: এই সময় থেকেউ লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশনের অপেক্ষা করছে গৃহহীণ এসব শরণার্থী।
ভোর সাড়ে ৫টা: এক সিরিয় শরণার্থীকে মাদক চোরাচালানী সন্দেহে গ্রেপ্তার করছে পুলিশ।
কেলেটি রেলস্টেশনের বাইরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে এক সিরিয় শিশু। সে হয়তো ধারণাও করতে পারছে না ঘুম থেকে উঠে তার জীবনে কী হতে পারে।
১লা সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা: আরো শরণার্থী হেঁটে চলেছে বুদাপেস্টের রেলস্টেশনের দিকে। তাদের এই যাত্রা কখন শেষ হবে তার ঠিক নেই। কোথায় গিয়ে ঠেকবে তারা, তাও জানা নেই। আর এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত কেটে যাচ্ছে তাদের একটি করে দিন, ২৪ টি ঘণ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ হাজার টাকায় বাংলালিংকের স্মার্টফোন

পরবর্তী

ভিসিকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা

পরবর্তী

ভিসিকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা

ভিসিকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিলো শিক্ষার্থীরা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT