প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিএমএম অাদালত।
মঙ্গলবার আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল ইস্কাটন গার্ডেন রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শফিক রেহমান।
এর পর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৭ এপ্রিল শফিক রেহমানকে দুই দফায় ডিবির ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত।
৫ মাস কারাগারে থাকার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া জামিনে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পান শফিক রেহমান।







