অর্থনীতি

শপিং মল ও মার্কেটে কেনাবেচা করতে মানতে হবে স্বাস্থ্যবিধি

শপিং মলে মানুষের ভিড়, কেনাকাটা ও বিনোদনের জন্য ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শপিং মলে অনেক মানুষ কেনাকাটা ও বিনোদনের জন্য ভিড় করছে, সুন্দর আলোকসজ্জা ও আধুনিক স্থাপত্যের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

যেসব মার্কেট বা দোকানের সামনে জীবাণুমুক্ত করার হ্যান্ডস্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা থাকবে না সেসব মার্কেট ও দোকানে না যাওয়ার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ১০ মে থেকে দেশের সব দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেচাকেনা করা যাবে।

শপিংমলের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দোকান ও মার্কেটের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করবেন। হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ক্রেতারা যেসব গাড়ি নিয়ে আসবে সেসব গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।

এসব ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট মার্কেটে না যেতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিষয়:করোনাভাইরাস দোকান-মালিক সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…