চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন চলচ্চিত্র পরিচালকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২১
বিনোদন
A A

গত ২ এপ্রিল উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিজয়ী নতুন কমিটির সদস্যরা বুধবার (৭ এপ্রিল) শপথ গ্রহণ করলেন।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এফডিসিতে পরিচালক সমিতির বাইরে খোলা চত্বরে নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয়।

আগামী ২ বছরের জন্য নির্বাচিত এই কমিটিকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা প্রধান কমিশনার আবদুল লতিফ বাচ্চু। নবনির্বাচিত কমিটির সদস্যরা এই শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Banglabid

এছাড়াও চলচ্চিত্র প্রযোজক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

২০২১-২২ মেয়াদে সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনে আগামি দুই বছর নতুন নেতৃত্বে পরিচালিত হবে চলচ্চিত্রের দাপুটে সংগঠনটি।

এবার নির্বাচনে সভাপতি পদে সোহানুর রহমান সোহান ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহাসচিব (সাধারণ সম্পাদক) পদে ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন শাহীন সুমন।

Reneta

সহসভাপতি: ছটকু আহমেদ (১৬৬), উপ-মহাসচিব: কবিরুল ইসলাম রানা (১৬২), অর্থ সচিব: মো. সালাউদ্দিন (১৭০) সাংগঠনিক সচিব: রকিবুল ইসলাম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব: নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব: শাহীন কবির টুটুল (১৯৩) প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব: আনোয়ার সিরাজী (১৬২) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে পল্লী মালেক ১৮৫ ভোট, জাকির হোসেন রাজু ১৭৪ ভোট, রহিম বাবু ১৬৬ ভোট, নুর মোহাম্মদ মনি ১৬৫ ভোট, মাসুমা তানি ১৬৩ ভোট, মোস্তাফিজুর রহমান বাবু ১৫৪ ভোট, সেলিম আজম ১৪৭ ভোট, হাবিবুল ইসলাম হাবিব ১৪০ ভোট, সাইদুর রহমান সাইদ ১৩৭ ভোট, শাহাদত হোসেন লিটন ১২৯ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬১ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ২৮২ জন। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৪৩ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিচালক সমিতিলিড বিনোদনশপথশাহিন সুমনশাহীন সুমনশিল্পী সমিতিসিনেমাসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফবিসিসিআই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ঋণ খেলাপিরা

পরবর্তী

মসজিদসহ সব উপাসনালয়ে প্রার্থনার পর সমাবেশ নিষিদ্ধ

পরবর্তী

মসজিদসহ সব উপাসনালয়ে প্রার্থনার পর সমাবেশ নিষিদ্ধ

ছবি মুক্তি অনিশ্চিত, মস্ত ক্ষতির মুখে ভারতীয় প্রেক্ষাগৃহ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১ লাখ ৫৮ হাজারেই মিলছে ১ ভরি স্বর্ণ!

আগস্ট ১৮, ২০২৬

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT