আন্তর্জাতিক

শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের শপথ গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ শপথ গ্রহণের সময় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্টনি আলবানিজ।

বিবিসি জানিয়েছে, আজ স্থানীয় সময় সোমবার ৫৯ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী ক্যানবেরার গভর্নমেন্ট হাউসে স্থায়ী একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।

টোকিওতে কোয়াড আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

আলবানিজ জানান, অস্ট্রেলিয়া জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বের সাথে জড়িত হতে ইচ্ছুক। সেই লক্ষ্যে আজ টোকিও’র উদ্দেশে যাত্রা করে কোয়াড দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপানের নেতাদের সাথে দেখা করবেন।

তার নতুন দায়িত্ব নেয়া তার দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, যিনি কোয়াড সামিটে আলবেনিজ এর সাথে যোগ দিবেন, এছাড়া কোষাধ্যক্ষ জিম চালমারস এবং অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাঘের।

আলবেনিজের লেবার পার্টি গত শনিবার একটি নির্বাচনে স্কট মরিসনের রক্ষণশীল সরকারকে পরাজিত করে নিজেদের বিজয় নিশ্চিত করে।

বিষয়:অস্ট্রেলিয়া শপথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…