চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত্রু দ্বারা আক্রান্ত হলে মোকাবিলার সক্ষমতা থাকতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারো সাথে যুদ্ধ করতে চাই না, তবে শত্রু দ্বারা আক্রান্ত হলে তার মোকাবেলার সক্ষমতা থাকতে হবে।

শনিবার দুপুরে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া শেষে এসব কথা বলেন তিনি। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

নোয়াখালীর স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ সুবিধা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Banglabid

এর আগে সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে পৌঁছান। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

নোয়াখালীর দক্ষিণে মেঘনা নদী থেকে প্রায় ২০ বছর আগে জেগে ওঠে চর স্বর্ণদ্বীপ। এ ছাড়া এ চরে জেলার সুবর্ণচর ও চট্রগ্রাম জেলার সন্দ্বীপের কিছু অংশ রয়েছে। মূলত তিনটি উপজেলার ভূমি নিয়ে এই চরের উৎপত্তি।

প্রধানমন্ত্রী ও সরকারের সহযোগিতায় ফোর্সেস গোল-২০৩০-এর আওতায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে বিভিন্ন আধুনিক অস্ত্র সরঞ্জামাদি।

Reneta

নতুন সংযোজিত আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদির ওপর সেনাসদস্যদের প্রশিক্ষিত করে তোলার জন্য স্বর্ণদ্বীপের বিশাল এই আয়তন ভূমি রণকৌশলগত ও বহুমুখী প্রশিক্ষণ এলাকার অভাব দূর করে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে তার পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে সহায়তা করবে।

সমুদ্র পৃষ্ঠ থেকে ৩ মিটার উচ্চতায় অবস্থিত ৩৬০ বর্গকিলোমিটার আয়তনের এই চরটি ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীকে হস্তান্তরের পর এটি স্বর্ণদ্বীপ হিসেবে নামকরণ করা হয়। এ দ্বীপের উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী একটি ত্রিমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। প্রশিক্ষণের জন্য অবকাঠামোগত উন্নয়ন, বনায়ন ও স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন।

প্রাকৃতিক দুর্যোগ থেকে স্বর্ণদ্বীপকে রক্ষার জন্য সেখানে বনায়ন ও বৃক্ষরোপণের অংশ হিসেবে সেনাবাহিনীর বনায়ন ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সেখানে ৬০ হাজার ঝাউ গাছের চারা রোপণ করা হয়েছে। হেলিকপ্টারের সহায়তায় সিড বোম্বিং-এর মাধ্যমে ২ টন কেওড়ার বীজ বপন করা হয়েছে। ভিয়েতনাম থেকে আনা ডুয়ার্ফ প্রজাতির ১৫শ’ নারিকেল গাছের চারার সমন্বয়ে পাইলট প্রকল্প হিসেবে কৃষি মন্ত্রণালয়ের কারিগরি সহায়তায় একটি আদর্শ নারিকেল বাগান তৈরি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোর্সেস গোল-২০৩০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে ব্যর্থ বিএনপির বিক্ষোভের ডাক

পরবর্তী

মেজর জিয়াসহ মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ধরতে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী

পরবর্তী

মেজর জিয়াসহ মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের ধরতে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী

টাঙ্গাইলে নৌকাডুবিতে তিনজনের মৃত্যু

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT