রাওয়ালপিন্ডির ২২ গজে দারুণ লড়ছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ষষ্ঠ উইকেট জুটি ছুঁয়েছে শতরানের ল্যান্ডমার্ক। ১০০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩২৯। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে জেগেছে লিডের আশা। প্রথম ইনিংস স্বাগতিকরা ৬ উইকেটে ৪৪৮ রানে ঘোষণা কনের।
১৫১ বলে ৭ চারে ৬৩ রানে খেলছেন মুশফিক। ৭৭ বলে ৮ চার ও ১ ছক্কায় লিটনের রান ৫৬।
তৃতীয় দিন শেষে ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছে বাংলাদেশ। ১৩২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করে তারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।
ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।
সাদমান-মুমিনুল-মুশফিক-লিটনের ফিফটিতে তৃতীয় দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। শনিবার চতুর্থ দিনটা নিজেদের করতে পারলে সিরিজের প্রথম টেস্টে ভালো ফল পেতে পারে শান্তবাহিনী।







