বিনোদন

শচীনের ‍দৃষ্টিতেও ‘প্রফেসর’ আয়ুষ্মান!

প্রফেসর নেটফ্লিক্সের জনপ্রিয় স্পেনিশ ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’-এর কেন্দ্রীয় চরিত্র!

Two men smiling, one wearing glasses and a blue sports jersey, the other in a white shirt. Channel i News - চ্যানেল আই নিউজ

Two men smiling for a selfie, one in a blue sports jersey and the other in a white shirt, in an indoor setting. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্য নিজের ৪৭তম জন্মদিন পালন করলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার। করোনার কারণে কোনো অনুষ্ঠান না হলেও ভার্চুয়াল মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সব অঙ্গনের মানুষ। এরমধ্যে বলিউড তারকাদের শুভেচ্ছা জানানোর বিষয়টি ছিলো চোখে পড়ারর মতো!

প্রায় সবারই শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন শচীন। তবে এই সময়ের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে শচীনের জবাব দেয়াটা বেশ মজার ছিলো। আর এটা রীতিমত সোশাল মিডিয়ায় শোরগোল!

শচীনকে শুভেচ্ছা জানিয়ে খুরানা লিখেছিলেন, ‘স্যার আপনি যখনই কোন ম্যাচ খেলতে মাঠে নেমেছেন আমি সর্বদা আপনার জন্য প্রার্থনা করেছি। আপনার প্রতিটি সেঞ্চুরি অর্জন দেখেছি। আপনি আরো ১০০ বছর বেঁচে থাকুন, শুভ জন্মদিন স্যার।’

জবাবে টেন্ডুলকার লিখেন, কয়েক বছর ধরে আপনার প্রার্থনা ও সহায়তার জন্য ধন্যবাদ, প্রফেসর!

মূলত এই ‘প্রফেসর’ শব্দটি নিয়েই যতো কথা! কারণ এই প্রফেসর নেটফ্লিক্সের জনপ্রিয় স্পেনিশ ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’-এর কেন্দ্রীয় চরিত্র! বেশ ক’দিন ধরেই শোনা যাচ্ছে, স্পেনিশ সিরিজের আদলে ভারতেও করা হবে এমন ওয়েব সিরিজ। গুঞ্জন শোনা যাচ্ছে সেখানে প্রফেসরের চরিত্রটি করতে পারেন আয়ুষ্মান!

বিষয়:আয়ুষ্মান খুরানা নেটফ্লিক্স ভারত মানি হেইস্ট শচীন টেন্ডুলকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…