চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লয়েড-কুকের পাশে বসার দিনে স্মিথের ‘ক্যাপ্টেন্স নক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

শুরুতে পঞ্চাশ রানের উদ্বোধনী জুটি, পরে দেড়শর আগেই চার উইকেট নেই। দিনটা ভারতের হতে যাচ্ছে বলেই মনে হচ্ছিল তখন। শেষ পর্যন্ত কোহলিদের আশা ভেস্তে দিয়েছেন স্মিথ-ম্যাক্সওয়েল। এক গাদা কীর্তি গড়ার দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে অপরাজিত আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ম্যাক্সওয়েল অপরাজিত ফিফটি তুলে।

রাঁচিতে সিরিজের তৃতীয় টেস্টে ডেভিড ওয়ার্নারকে (১৯) নিয়ে ওপেনিংয়ে ফিফটির জুটি এনে দেন ম্যাট রেনশ (৪৪)। পরে শন মার্শ (২) ও পিটার হ্যান্ডসকম্ব (১৯) দ্রুত ফিরে গেলে বিপদের আভাসই মিলেছিল।

সেখান থেকেই স্মিথের পথ চলা প্রায় আটাশ মাস পর টেস্ট খেলতে নামা ম্যাক্সওয়েলকে নিয়ে। দুজনে ১৫৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন। যেটি ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার সেরা পঞ্চম উইকেট জুটি। ৫ চার ও ২ ছয়ে ১৪৭ বলে ৮২ রানের ইনিংসটি সাজিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

Banglabid

স্টিভেন স্মিথের ইনিংসটি ১১৭ রানের। ১৩ চারে ২৪৪ বলে সাজানো। অজি অধিনায়কের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি এটি। যেটি তাকে বসিয়েছে ক্লাইভ লয়েড ও অ্যালিস্টার কুকের পাশে।

স্মিথের আগে মাত্র দুজন সফরকারী অধিনায়ক ভারতের মাটিতে একই সিরিজে দুটি সেঞ্চুরি করতে পেরেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের লয়েড দুবার এই কীর্তি গড়েছেন, প্রথমে ১৯৭৪-৭৫ ও পরে ১৯৮৩-৮৪ মৌসুমে, আর ইংল্যান্ডের কুক ২০১২-১৩ মৌসুমের সফরে। স্মিথ পুনে টেস্টে ১০৯ রানের ইনিংস খেলে এই রেকর্ডে নাম লেখানোর পথে এগিয়েছিলেন।

ইনিংসটি খেলার পথে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্মিথ। যে পথে ৯৭টি ইনিংস খেলতে হলো তাকে। টেস্ট ইতিহাসে ইনিংসের হিসেবে সপ্তম দ্রুততম পাঁচ হাজারি ক্লাবে ঢুকে পড়ার রেকর্ড এটি।  আর ম্যাচের হিসেবে তৃতীয় দ্রুততম। স্মিথের লাগল ৫৩ টেস্ট।

Reneta

স্মিথের ইনিংসটি মাইলফলকের টেস্টে অজিদের মাথা উঁচিয়ে মাঠ ছাড়ার কীর্তিত্বও পাচ্ছে। অস্ট্রেলিয়া যে এদিন নিজেদের ইতিহাসের ৮০০তম টেস্ট খেলতে নেমেছে। কেবল ইংল্যান্ডই ৯৮৩ টেস্ট খেলে তাদের ওপরে আছে। যদিও জয়ের দিক থেকে ইংলিশদের চেয়ে ২৬টি সাদা পোশাকের ম্যাচ বেশি জিতেছে অজিরা।

শুরুর সম্ভাবনার পর শেষের হতাশার দিনে ভারতের হয়ে উমেশ যাদব দুটি উইকেট তুলে নিয়েছেন। একটি করে অশ্বিন ও জাদেজার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্ভাবনার দিনে বিষাদের বিকেল

পরবর্তী

জনগণ না চাইলে ভারতের সঙ্গে চুক্তি নয়: ওবায়দুল কাদের

পরবর্তী
পুরনো ছবি

জনগণ না চাইলে ভারতের সঙ্গে চুক্তি নয়: ওবায়দুল কাদের

৬১৫ কোটি টাকা ফেরতে নির্দেশনার অপেক্ষায় বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT